শনিবার, ২২ আগস্ট, ২০২৬ | ৬ ভাদ্র, ১৪৩৩ | ৮ রবিউল আউয়াল, ১৪৪৮ | সকাল ৭:১৫:১১

‘বন্দুকযুদ্ধে’ দুই শিবির নেতাকে গুলি: অভিযোগ গঠনের আদেশ ২০ এপ্রিল

কাল প্রকাশ
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ২:২০
শেয়ার: mail
‘বন্দুকযুদ্ধে’ দুই শিবির নেতাকে গুলি: অভিযোগ গঠনের আদেশ ২০ এপ্রিল

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

শোরের চৌগাছায় গ্রেপ্তারের পর ‘বন্দুকযুদ্ধের নাটক’ সাজিয়ে ছাত্রশিবিরের দুই নেতাকে গুলি করার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধ মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে আদেশের জন্য ২০ এপ্রিল দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন দুই সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। প্যানেলের অপর সদস্য ছিলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ।

শুনানিতে আসামিদের পক্ষ থেকে অব্যাহতির আবেদন করা হয়। তাদের আইনজীবীরা দাবি করেন, ঘটনাটি মানবতাবিরোধী অপরাধের আওতায় পড়ে না। একইসঙ্গে তারা বলেন, এটি কোনো পরিকল্পিত বা ব্যাপক আকারের আক্রমণ ছিল না।

অন্যদিকে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম ট্রাইব্যুনালে বলেন, ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত ধারাবাহিকভাবে সংঘটিত নির্যাতনের অংশ হিসেবেই এ ঘটনা ঘটেছে এবং এটি একটি সিস্টেমেটিক অ্যাটাকের উদাহরণ।

উভয়পক্ষের শুনানি শেষে ট্রাইব্যুনাল আগামী ২০ এপ্রিল আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে আদেশের দিন নির্ধারণ করেন।

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, ২০১৬ সালে যশোরের চৌগাছায় ছাত্রশিবিরের দুই নেতা রুহুল আমিন ও ইসরাফিলকে আটক করার পর তাদের ওপর নির্যাতন চালানো হয় এবং পরে ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা সাজিয়ে গুলি করা হয়। পরবর্তীতে গুরুতর আহত অবস্থায় তাদের চিকিৎসায় পায়ের ক্ষতি হয় এবং একপর্যায়ে অঙ্গহানির ঘটনা ঘটে।

মামলায় তিন পুলিশ সদস্য বর্তমানে গ্রেপ্তার রয়েছেন, আর কয়েকজন কর্মকর্তা পলাতক রয়েছেন বলে জানা গেছে।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬ | Globe kalprakash.com

‘বন্দুকযুদ্ধে’ দুই শিবির নেতাকে গুলি: অভিযোগ গঠনের আদেশ ২০ এপ্রিল

বিস্তারিত কমেন্টে