মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬ | ৪ কার্তিক, ১৪৩৩ | ৮ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | সকাল ৮:৩২:৩৭
শিরোনাম
● চাটমোহরের শীর্ষ তিন কর্মকর্তা বদলি, নতুন পদায়ন ● পটিয়ায় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে প্রাণ গেল যুবকের ● পাঁচ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছেন ঘরমুখো মানুষ ● ইয়েমেনে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলায় ৫৩ সেনা নিহত ● এক মাসের জন্য নিষিদ্ধ রোনালদো, গুণতে হবে আর্থিক জরিমানাও ● ফ্রান্স থেকে পর্তুগাল, ইউরোপজুড়ে বিক্ষোভের নেপথ্যে কী? ● চার দিনে ৪০০ কোটি ছাড়াল রজনীকান্তের জেলার ২ ● উইগম্যানের সঙ্গে নতুন চুক্তি করল ইংল্যান্ড ● জিম্বাবুয়ের কাছে হার, আইসিসি থেকে দুঃসংবাদ পেল বাংলাদেশ ● পূজার ছুটিতে মেট্রো রেলের সূচিতে পরিবর্তন ● চাটমোহরের শীর্ষ তিন কর্মকর্তা বদলি, নতুন পদায়ন ● পটিয়ায় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে প্রাণ গেল যুবকের ● পাঁচ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছেন ঘরমুখো মানুষ ● ইয়েমেনে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলায় ৫৩ সেনা নিহত ● এক মাসের জন্য নিষিদ্ধ রোনালদো, গুণতে হবে আর্থিক জরিমানাও ● ফ্রান্স থেকে পর্তুগাল, ইউরোপজুড়ে বিক্ষোভের নেপথ্যে কী? ● চার দিনে ৪০০ কোটি ছাড়াল রজনীকান্তের জেলার ২ ● উইগম্যানের সঙ্গে নতুন চুক্তি করল ইংল্যান্ড ● জিম্বাবুয়ের কাছে হার, আইসিসি থেকে দুঃসংবাদ পেল বাংলাদেশ ● পূজার ছুটিতে মেট্রো রেলের সূচিতে পরিবর্তন

পটিয়ায় নিখোঁজের ৮ দিন পর খাল থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ৫:২৮
শেয়ার: mail
পটিয়ায় নিখোঁজের ৮ দিন পর খাল থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

সংগৃহীত ছবি

চট্টগ্রামের পটিয়ায় নিখোঁজের আট দিন পর এক প্রবাসীর স্ত্রীর মরদেহ খাল থেকে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার জিরি ইউনিয়নের কৈয়গ্রাম এলাকার শিকলবাহা খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, মরদেহের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অন্য কোথাও হত্যার পর মরদেহ খালে ফেলে দেওয়া হয়েছে এবং পরে তা স্রোতের সঙ্গে ভেসে ওই এলাকায় পৌঁছায়।

নিহত নারী হাসিনা আক্তার (৩২)। তিনি কক্সবাজারের উখিয়ার রত্নাপালং এলাকার বাসিন্দা মফিজুর রহমানের মেয়ে। দুই সন্তানের জননী হাসিনার স্বামী মোহাম্মদ হাসান দীর্ঘদিন ধরে ওমানে কর্মরত রয়েছেন। তাদের সন্তানরা চকরিয়ার একটি মাদরাসায় পড়াশোনা করছে।

নিহতের চাচাতো ভাই মোহাম্মদ রফিক জানান, গত ৬ এপ্রিল চিকিৎসার জন্য চট্টগ্রাম শহরে যাওয়ার পর থেকেই হাসিনা নিখোঁজ ছিলেন। এরপর বহু খোঁজাখুঁজির পরও তার সন্ধান পাওয়া যায়নি।

স্থানীয়দের বরাতে জানা যায়, খালে মরদেহ ভাসতে দেখে তারা প্রথমে আতঙ্কিত হয়ে পড়েন এবং পরে পুলিশকে খবর দেন।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউল হক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় মরদেহ উদ্ধার করে। শরীরে আঘাতের চিহ্ন রয়েছে বলে তিনি নিশ্চিত করেন।

তিনি আরও জানান, এটি হত্যা নাকি অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

ময়নাতদন্ত শেষে মরদেহ চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয় এবং বুধবার দুপুরে তা স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬ | Globe kalprakash.com

পটিয়ায় নিখোঁজের ৮ দিন পর খাল থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

বিস্তারিত কমেন্টে