শনিবার, ২২ আগস্ট, ২০২৬ | ৬ ভাদ্র, ১৪৩৩ | ৮ রবিউল আউয়াল, ১৪৪৮ | বিকাল ৫:৫৪:১২

চোট পেয়ে কাঁদতে কাঁদতে মাঠ ছাড়লেন আর্জেন্টাইন তারকা ক্রিস্টিয়ান রোমেরো

কাল প্রকাশ
প্রকাশ: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ১২:১৯
শেয়ার: mail
চোট পেয়ে কাঁদতে কাঁদতে মাঠ ছাড়লেন আর্জেন্টাইন তারকা ক্রিস্টিয়ান রোমেরো

ছবি : রয়টার্স

ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে হৃদয়বিদারক এক দৃশ্যের জন্ম দিয়েছেন আর্জেন্টাইন ডিফেন্ডার ক্রিস্টিয়ান রোমেরো। সান্ডারল্যান্ডের বিপক্ষে ম্যাচে চোট পেয়ে কাঁদতে কাঁদতে মাঠ ছাড়তে হয় তাকে।

রবিবার অনুষ্ঠিত ম্যাচে দ্বিতীয়ার্ধে নিজেদের গোলরক্ষক অ্যান্টোনিন কিনস্কির সঙ্গে সংঘর্ষে গুরুতর চোট পান ক্রিস্টিয়ান রোমেরো।

চোট পাওয়ার পর তিনি তীব্র ব্যথায় কাতর হয়ে পড়েন এবং কিছুক্ষণ চিকিৎসা নেওয়ার পর খুঁড়িয়ে মাঠ ছাড়েন। এ সময় তাকে অশ্রুসজল অবস্থায় দেখা যায়, যা টটেনহ্যাম শিবিরে উদ্বেগ সৃষ্টি করে।

স্ট্রেচারের প্রয়োজন না হলেও সতীর্থদের সহায়তায় ধীরে ধীরে মাঠের বাইরে যান এই ডিফেন্ডার।

ম্যাচ শেষে টটেনহ্যামের কোচ জানান, রোমেরোর চোট গুরুতর কি না তা এখনো নিশ্চিত নয়। আগামী কয়েক দিনের মধ্যে বিস্তারিত জানা যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এই চোটে শুধু ক্লাবই নয়, দুশ্চিন্তায় পড়েছে আর্জেন্টিনার জাতীয় দলও। সামনে বড় টুর্নামেন্ট থাকায় তার ফিটনেস নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

অন্যদিকে ম্যাচে ১-০ গোলে হেরে আরও চাপে পড়ে যায়  টটেনহাম। অবনমন অঞ্চলের চাপ বাড়ায় দলের সামনে এখন কঠিন সময় অপেক্ষা করছে।

 

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬ | Globe kalprakash.com

চোট পেয়ে কাঁদতে কাঁদতে মাঠ ছাড়লেন আর্জেন্টাইন তারকা ক্রিস্টিয়ান রোমেরো

বিস্তারিত কমেন্টে