দেশের বাজারে সোনার দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৪ হাজার ৪৩২ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪৭ হাজার ৯৭৭ টাকা।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল ১০টা থেকে নতুন এই দাম কার্যকর হয়েছে এবং রোববার (১২ এপ্রিল) পর্যন্ত সোনা বিক্রি হচ্ছে এই দামে।
বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম কমায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় এ মূল্য সমন্বয় করা হয়েছে।
নতুন দাম অনুযায়ী—
২২ ক্যারেট: প্রতি ভরি ২ লাখ ৪৭ হাজার ৯৭৭ টাকা
২১ ক্যারেট: প্রতি ভরি ২ লাখ ৩৬ হাজার ৭২১ টাকা
১৮ ক্যারেট: প্রতি ভরি ২ লাখ ২ হাজার ৮৯৫ টাকা
সনাতন পদ্ধতি: প্রতি ভরি ১ লাখ ৬৫ হাজার ২৭৯ টাকা
এর আগে ৮ এপ্রিল সোনার দাম বাড়ানো হয়েছিল। তখন ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ছিল ২ লাখ ৫২ হাজার ৪০৯ টাকা।
চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে মোট ৫৪ বার সোনার দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩১ বার দাম বেড়েছে এবং ২৩ বার কমানো হয়েছে।
গত ২০২৫ সালে মোট ৯৩ বার সোনার দাম সমন্বয় করা হয়েছিল।
সূত্র: বাজুস
kalprakash.com/SS
বাণিজ্য ডেস্ক 

























