বাংলাদেশ ০৮:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
শিরোনামঃ
Logo বেরোবির নতুন উপাচার্য ঢাবির মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. আনিসুর রহমান Logo নজরুল বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ড. মোহাম্মদ মোশাররফ হোসেন Logo কুবির নতুন উপাচার্য অধ্যাপক ড. শরীফুল করীম Logo আড়াই মাস পর খুলল হরমুজ প্রণালি, চীনের জাহাজগুলোকে সীমিত অনুমতি দিল ইরান Logo ট্রাম্প–শি জিনপিং বৈঠকে ইরান ইস্যুতে ঐকমত্য, হরমুজ প্রণালি নিয়ে বড় সিদ্ধান্ত Logo ঈদযাত্রায় ঝুঁকি এড়াতে বিআইডব্লিউটিএর ১৬ দফা নির্দেশনা Logo ঈদের ছুটি পাবেন না যারা, কোন কোন পেশা থাকছে আওতার বাইরে Logo শীর্ষ সন্ত্রাসী জাহিদুল ইসলাম গ্রেপ্তার, অস্ত্র-গোলাবারুদ ও মাদক জব্দ Logo বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি হতে পারেন মেসি-রোনালদো Logo ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি

ডিআইজি মনিরুজ্জামানের দিনব্যাপী চাঁদপুর পরিদর্শন, জেলা পুলিশকে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা

চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. মনিরুজ্জামান চাঁদপুর জেলা সফর করে জেলা পুলিশের বিভিন্ন ইউনিট ও কার্যক্রম পরিদর্শন করেছেন। তার এই সফরকে ঘিরে চাঁদপুর জেলা পুলিশের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও সশ্রদ্ধ অভিনন্দন জানানো হয়। দিনব্যাপী এ সফরে তিনি জেলা পুলিশের সার্বিক কার্যক্রম পর্যালোচনা করে আইনশৃঙ্খলা রক্ষা ও সেবার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

শুক্রবার (১০ এপ্রিল ২০২৬) সকাল ১০টায় ডিআইজি মো. মনিরুজ্জামান চাঁদপুর জেলা সার্কিট হাউজে পৌঁছালে তাকে ফুলেল শুভেচ্ছা জানান চাঁদপুরের পুলিশ সুপার মো. রবিউল হাসান (আইজি ব্যাজ ও শুদ্ধাচার পুরস্কারপ্রাপ্ত)সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় চাঁদপুর জেলা পুলিশের একটি সুসজ্জিত ও চৌকস দল ডিআইজিকে গার্ড অব অনার প্রদান করে।

পরবর্তীতে বেলা ১১টায় চাঁদপুর পুলিশ লাইন্স মাল্টিপারপাস শেডে একটি বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। পুলিশ সুপার মো. রবিউল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিআইজি মো. মনিরুজ্জামান। সভায় পুলিশ সদস্যদের কল্যাণ, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং দায়িত্ব পালনে সততা ও নিষ্ঠার বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন তিনি।

সভা শেষে ডিআইজি পুলিশ লাইন্সের বিভিন্ন ইউনিট ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। তিনি পুলিশ সদস্যদের জীবনযাত্রার মান, কর্মপরিবেশ ও প্রশিক্ষণ কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।

এরপর দুপুর ১২টা ৩০ মিনিটে তিনি পুলিশ সদস্যদের সঙ্গে পুলিশ লাইন্স জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন এবং পরবর্তীতে মধ্যাহ্ন ভোজে অংশগ্রহণ করেন।

বিকাল ২টা ৩০ মিনিটে ডিআইজি চাঁদপুর পুলিশ সুপারের কার্যালয় এবং জেলা বিশেষ শাখা (ডিএসবি) পরিদর্শন করেন। এ সময় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবহিত হন এবং প্রয়োজনীয় পরামর্শ ও নির্দেশনা প্রদান করেন।

এরপর বিকাল ৪টায় তিনি হাজীগঞ্জ থানা আকস্মিক পরিদর্শন করেন। পরিদর্শনকালে থানার সার্বিক কার্যক্রম, মামলা ব্যবস্থাপনা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং জনসেবা কার্যক্রম পর্যালোচনা করেন। পাশাপাশি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের আরও পেশাদারিত্ব ও সততার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন তিনি।

দিনব্যাপী এই সফরের মাধ্যমে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. মনিরুজ্জামান জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি ও পুলিশি কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন। সংশ্লিষ্টরা মনে করছেন, তার এই পরিদর্শন চাঁদপুর জেলা পুলিশের পেশাদারিত্ব, শৃঙ্খলা ও সেবার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং পুলিশের কার্যক্রমে নতুন গতি সঞ্চার করবে।

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

বেরোবির নতুন উপাচার্য ঢাবির মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. আনিসুর রহমান

ডিআইজি মনিরুজ্জামানের দিনব্যাপী চাঁদপুর পরিদর্শন, জেলা পুলিশকে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা

প্রকাশিত: ০৫:২৩:৫৩ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬