বাংলাদেশ ০৫:৪১ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬
শিরোনামঃ
Logo মারিশ্যায় বিজিবির অভিযানে বিদেশি মদ, সিগারেট ও কসমেটিকস উদ্ধার Logo পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য প্রফেসর ড. ছবিরুল ইসলাম হাওলাদার Logo মা ও শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী পুলিশের হেফাজতে Logo পাবনায় মাদক সেবনের দায়ে এক যুবকের ২ মাসের কারাদণ্ড Logo দুর্বৃত্তদের ছুরিকাঘাতে কৃষক দল নেতা নিহত, মৃত্যুর সঙ্গে লড়ছেন বিএনপি নেতা Logo অযৌক্তিক ফি বৃদ্ধি বন্ধের দাবিতে তেজগাঁও কলেজ ছাত্র ইউনিয়নের প্রতিবাদ Logo বাজারে তীব্র যানজট, দুর্ভোগে সাধারণ মানুষ Logo মাদকবিরোধী অভিযানে সাফল্য: ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার Logo কাপ্তাই হ্রদে নৌভ্রমণের সময় চবি শিক্ষার্থীর মৃত্যু Logo জাবির সমাজবিজ্ঞান অনুষদের নতুন ডিন শরিফুল হুদা

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা করল বাংলাদেশ

পাকিস্তান সিরিজের দল নিয়েই নিউজিল্যান্ডের মোকাবিলা করবে বাংলাদেশ। ছবি: সংগৃহীত

আসন্ন নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে প্রথম দুই ম্যাচের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

শনিবার (১১ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে দল ঘোষণা করা হয়।

নতুন অ্যাডহক কমিটির অধীনে এটি প্রথম বড় সিদ্ধান্ত হিসেবে এসেছে। জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) নির্দেশে গঠিত ১১ সদস্যের কমিটির নেতৃত্বে আছেন তামিম ইকবাল।

তবে ঘোষিত দলে বড় কোনো পরিবর্তন বা চমক দেখা যায়নি। সর্বশেষ পাকিস্তান সিরিজে যে ওয়ানডে দল খেলেছিল, প্রায় একই স্কোয়াডই রাখা হয়েছে।

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে ১৭ এপ্রিল মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। দ্বিতীয় ম্যাচ হবে ২০ এপ্রিল একই ভেন্যুতে। তৃতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে ২৩ এপ্রিল চট্টগ্রামে।

এরপর টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ২৭ এপ্রিল চট্টগ্রামে, দ্বিতীয় ম্যাচ ২৯ এপ্রিল এবং শেষ ম্যাচ ২ মে মিরপুরে।

প্রথম দুই ওয়ানডের বাংলাদেশ দল:

মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, লিটন কুমার দাস, আফিফ হোসেন, মাহিদুল ইসলাম অঙ্কন, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও নাহিদ রানা।

kalprakash.com/SS

শনিবার, ১১ এপ্রিল ২০২৬
নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা করল বাংলাদেশ
জনপ্রিয় সংবাদ

মারিশ্যায় বিজিবির অভিযানে বিদেশি মদ, সিগারেট ও কসমেটিকস উদ্ধার

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা করল বাংলাদেশ

প্রকাশিত: ১২:৩৩:৪২ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬