রবিবার, ১১ অক্টোবর, ২০২৬ | ২৫ আশ্বিন, ১৪৩৩ | ২৮ রবিউস সানী, ১৪৪৮ | ভোর ৪:২০:৩৬
শিরোনাম
● ভারতে তরুণদের বিক্ষোভ, এবার আটক বলিউড তারকা ইমরান খান ● উন্নয়ন ও সুশাসনের প্রতিশ্রুতি নিয়ে সাংবাদিকদের মুখোমুখি মির্জা ফয়সল ● বেনাপোল বন্দর থেকে ৭ কোটি টাকার পণ্য পাচার, ঢাকায় আটক ৩ ● আইফোন ১৮ প্রোতে রং ফিকে হওয়ার অভিযোগ ● বিদেশি কর্মী নিয়োগে জালিয়াতি, মালয়েশিয়ায় ২৬৫ বাংলাদেশি পাসপোর্ট জব্দ ● মালয়েশিয়ায় কোরআন প্রতিযোগিতায় প্রথম হাফেজ ইহতেশামুল হক হিরা ● রমজান মাস শুরু হতে আর কতদিন বাকি? ● সহ-সম্পাদক পদে নিয়োগ দেবে আজকের পত্রিকা ● অভিজ্ঞতা না থাকলেও প্রাণ গ্রুপে আবেদনের সুযোগ ● অ্যাপেক্স ফুটওয়্যারে চাকরি, আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত ● ভারতে তরুণদের বিক্ষোভ, এবার আটক বলিউড তারকা ইমরান খান ● উন্নয়ন ও সুশাসনের প্রতিশ্রুতি নিয়ে সাংবাদিকদের মুখোমুখি মির্জা ফয়সল ● বেনাপোল বন্দর থেকে ৭ কোটি টাকার পণ্য পাচার, ঢাকায় আটক ৩ ● আইফোন ১৮ প্রোতে রং ফিকে হওয়ার অভিযোগ ● বিদেশি কর্মী নিয়োগে জালিয়াতি, মালয়েশিয়ায় ২৬৫ বাংলাদেশি পাসপোর্ট জব্দ ● মালয়েশিয়ায় কোরআন প্রতিযোগিতায় প্রথম হাফেজ ইহতেশামুল হক হিরা ● রমজান মাস শুরু হতে আর কতদিন বাকি? ● সহ-সম্পাদক পদে নিয়োগ দেবে আজকের পত্রিকা ● অভিজ্ঞতা না থাকলেও প্রাণ গ্রুপে আবেদনের সুযোগ ● অ্যাপেক্স ফুটওয়্যারে চাকরি, আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত

নতুন বন্দোবস্তে শ্রমিকের অধিকার নিশ্চিতের অঙ্গীকার নাহিদের

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬, ১২:১০
শেয়ার: mail
নতুন বন্দোবস্তে শ্রমিকের অধিকার নিশ্চিতের অঙ্গীকার নাহিদের

রাজপথে গণ-আন্দোলনের প্রস্তুতির মাধ্যমেই বর্তমান সরকারকে বাধ্য করবেন বললেন বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শনিবার (১১ এপ্রিল) সকালে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ত্রিবার্ষিক জাতীয় সম্মেলনে যোগ দিয়ে শ্রমিকের হিস্যা নিশ্চিত করার অঙ্গীকার করেছেন নাহিদ।

সম্মেলনে তিনি বলেন, ‘নতুন জাতীয় ঐক্যে আমরা আবির্ভূত হয়েছি। জুলাই গণ-অভ্যুত্থানে শ্রমিকদের প্রতি আমাদের প্রতিশ্রুতি ছিল বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলা। রাজনীতি, অর্থনীতি ও সমাজ—সব জায়গায় ইনসাফ প্রতিষ্ঠা করাই আমাদের লক্ষ্য। নতুন বন্দোবস্তে শ্রমিকের ন্যায্য হিস্যা নিশ্চিত করা হবে।’

তিনি আরও বলেন, মানুষের অধিকার আদায়ের বিষয়ে বিভিন্ন প্রতিশ্রুতি থাকলেও তা বাস্তবায়ন হয়নি। ওয়াদা ভঙ্গকারীদের পরিণতি ভালো হয়নি বলেও মন্তব্য করেন তিনি।

নাহিদ সতর্ক করে বলেন, বর্তমান সরকারকে শ্রমিক ও ছাত্র-জনতার প্রতিশ্রুতি রক্ষা করতে হবে, অন্যথায় ওয়াদা ভঙ্গের পরিণতি ভোগ করতে হবে।

তিনি বলেন, ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে হবে এবং প্রয়োজনে রাজপথে নামার প্রস্তুতিও রাখতে হবে।

এ সময় তিনি অভিযোগ করে বলেন, জাতীয় ঐক্যের সুযোগ থাকা সত্ত্বেও সরকার সেই ঐক্য বজায় রাখতে ব্যর্থ হয়েছে।

তিনি আরও জানান, আন্তর্জাতিক পরিস্থিতির কারণে জাতীয় ঐক্য আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, এবং শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ১১ এপ্রিল ২০২৬ | Globe kalprakash.com

নতুন বন্দোবস্তে শ্রমিকের অধিকার নিশ্চিতের অঙ্গীকার নাহিদের

বিস্তারিত কমেন্টে