শনিবার, ১০ অক্টোবর, ২০২৬ | ২৪ আশ্বিন, ১৪৩৩ | ২৭ রবিউস সানী, ১৪৪৮ | ভোর ৫:১২:০৩
শিরোনাম
● সেপ্টেম্বরে অর্থনীতির গতি কমেছে, সংকোচনে শিল্প-সেবা ও নির্মাণ খাত ● পারিবারিক সহিংসতা রোধে পুলিশের দৃষ্টিভঙ্গি বদলানোর নির্দেশ পাকিস্তানের সুপ্রিম কোর্টের ● চীনের আপত্তির মধ্যেই বিশাল পতাকা নিয়ে তাইওয়ানের আকাশে চিনুক হেলিকপ্টার ● ২০৩৪ সালের মধ্যে অর্থনীতি দ্বিগুণ করতে দক্ষ তরুণ গড়ার আহ্বান ববি হাজ্জাজের ● শীতের সবজি বাজারে, তবু কমছে না দাম; ডজনপ্রতি ১০ টাকা কমেছে ডিম ● নানা পাটেকারের মৃত্যুতে তনুশ্রী দত্তের প্রতিক্রিয়া, বললেন ‘যে চলে গেছে, সে চলে গেছে’ ● তেজগাঁও কলেজে নজরুলবিষয়ক সেমিনার অনুষ্ঠিত ● রাবিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার ● ইসলামিক ক্রেডিট কার্ডে নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের, ফি পরিবর্তনে জানাতে হবে ৩০ দিন আগে ● চীনা ল্যাবের ওপর নিষেধাজ্ঞার প্রস্তাব যুক্তরাষ্ট্রের, চাপে পড়তে পারে প্রযুক্তি বাণিজ্য ● সেপ্টেম্বরে অর্থনীতির গতি কমেছে, সংকোচনে শিল্প-সেবা ও নির্মাণ খাত ● পারিবারিক সহিংসতা রোধে পুলিশের দৃষ্টিভঙ্গি বদলানোর নির্দেশ পাকিস্তানের সুপ্রিম কোর্টের ● চীনের আপত্তির মধ্যেই বিশাল পতাকা নিয়ে তাইওয়ানের আকাশে চিনুক হেলিকপ্টার ● ২০৩৪ সালের মধ্যে অর্থনীতি দ্বিগুণ করতে দক্ষ তরুণ গড়ার আহ্বান ববি হাজ্জাজের ● শীতের সবজি বাজারে, তবু কমছে না দাম; ডজনপ্রতি ১০ টাকা কমেছে ডিম ● নানা পাটেকারের মৃত্যুতে তনুশ্রী দত্তের প্রতিক্রিয়া, বললেন ‘যে চলে গেছে, সে চলে গেছে’ ● তেজগাঁও কলেজে নজরুলবিষয়ক সেমিনার অনুষ্ঠিত ● রাবিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার ● ইসলামিক ক্রেডিট কার্ডে নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের, ফি পরিবর্তনে জানাতে হবে ৩০ দিন আগে ● চীনা ল্যাবের ওপর নিষেধাজ্ঞার প্রস্তাব যুক্তরাষ্ট্রের, চাপে পড়তে পারে প্রযুক্তি বাণিজ্য

ফার্স্ট লুকেই চমক, জন্মদিনে আল্লু অর্জুনের বাড়ির সামনে বিশৃঙ্খলা

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬, ৪:১৩
শেয়ার: mail
ফার্স্ট লুকেই চমক, জন্মদিনে আল্লু অর্জুনের বাড়ির সামনে বিশৃঙ্খলা

সংগৃহীত ছবি

দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন-এর জন্মদিন ঘিরে হায়দরাবাদজুড়ে তৈরি হয় উৎসবের আবহ। তবে ভক্তদের সেই উচ্ছ্বাস একপর্যায়ে বিশৃঙ্খলায় রূপ নেয় তাঁর জুবিলি হিলসের বাসভবনের সামনে।

বুধবার (৮ এপ্রিল) ৪৪ বছরে পা রাখা এই তারকাকে এক নজর দেখার আশায় জন্মদিনের আগের রাত থেকেই হাজারো ভক্ত ভিড় জমাতে থাকেন। পোস্টার, ফেস্টুন এমনকি প্রিয় চরিত্রের সাজে অনেকেই উপস্থিত হন সেখানে।

অতিরিক্ত ভিড় ও আতশবাজির কারণে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। একপর্যায়ে ভিড় সামাল দিতে পুলিশ লাঠিচার্জ করে। এতে সাময়িক আতঙ্ক তৈরি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

তবে এই বিশৃঙ্খলার মধ্যেই ভক্তদের জন্য বড় চমক দেন আল্লু অর্জুন। জন্মদিনেই প্রকাশ্যে আসে তাঁর নতুন সিনেমার ফার্স্ট লুক। অ্যাটলি কুমারের পরিচালিত কল্পবিজ্ঞানধর্মী এই ছবির নাম রাকা। প্রায় ৮০০ কোটি রুপি ব্যয়ে নির্মিত ছবিটিতে তাঁর সঙ্গে অভিনয় করছেন দীপিকা পাডুকোন।

প্রকাশিত ফার্স্ট লুকে একেবারে ভিন্ন রূপে ধরা দিয়েছেন আল্লু অর্জুন। ন্যাড়া মাথা, তীক্ষ্ণ নখ ও লোমশ দেহে প্রায় পশুসদৃশ চরিত্রে হাজির হয়েছেন তিনি, যা ভক্তদের মধ্যে ব্যাপক কৌতূহল তৈরি করেছে।

জানা গেছে, পুনর্জন্মের গল্পকে কেন্দ্র করে নির্মিত এই ছবিতে অতীত ও বর্তমান—দুটি সময়কালই তুলে ধরা হবে। গত দুই বছর ধরে ছবিটির চিত্রনাট্য নিয়ে কাজ করছেন পরিচালক অ্যাটলি।

kalprakash.com/SS

ট্যাগসমূহ: আল্লু অর্জুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ৮ এপ্রিল ২০২৬ | Globe kalprakash.com

ফার্স্ট লুকেই চমক, জন্মদিনে আল্লু অর্জুনের বাড়ির সামনে বিশৃঙ্খলা

বিস্তারিত কমেন্টে