মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ | ৬ আশ্বিন, ১৪৩৩ | ৯ রবিউস সানী, ১৪৪৮ | সকাল ১১:৩০:৩২
শিরোনাম
হালতি বিলের অভয়াশ্রমে মাছ শিকার, ২৬ জনকে জরিমানা মণিরামপুরে ১৬ জলাশয়ে ৩৪৫ কেজি পোনা মাছ অবমুক্ত ইবিতে ফুটবল ম্যাচ ঘিরে দুই দফা সংঘর্ষ, আহত ১০ এফএও সদর দপ্তরে বাংলাদেশ-ইতালি দ্বিপক্ষীয় বৈঠক চুয়াডাঙ্গা সীমান্তে ২৮ লাখ টাকার মাদক-ওষুধ জব্দ বিজিবির ঠাকুরগাঁওয়ে নির্দেশনা অমান্য করে বাড়তি দামে তেল বিক্রি, ক্ষোভ নোবিপ্রবিতে বিদ্যুৎ উপকেন্দ্র উদ্বোধন, নিরবচ্ছিন্ন সরবরাহ শুরু তেলের দাম বাড়ায় বেনাপোলে ট্রাকভাড়া বাড়ল ৪-৫ হাজার টাকা মাদকের প্রতিবাদ করায় দেবিদ্বারে গৃহবধূ-সাক্ষীকে মারধর, ভিডিও ভাইরালের হুমকি জাতিসংঘে তারেক রহমানের ভাষণে আলোড়িত হবেন বিশ্বনেতারা: মুশফিক হালতি বিলের অভয়াশ্রমে মাছ শিকার, ২৬ জনকে জরিমানা মণিরামপুরে ১৬ জলাশয়ে ৩৪৫ কেজি পোনা মাছ অবমুক্ত ইবিতে ফুটবল ম্যাচ ঘিরে দুই দফা সংঘর্ষ, আহত ১০ এফএও সদর দপ্তরে বাংলাদেশ-ইতালি দ্বিপক্ষীয় বৈঠক চুয়াডাঙ্গা সীমান্তে ২৮ লাখ টাকার মাদক-ওষুধ জব্দ বিজিবির ঠাকুরগাঁওয়ে নির্দেশনা অমান্য করে বাড়তি দামে তেল বিক্রি, ক্ষোভ নোবিপ্রবিতে বিদ্যুৎ উপকেন্দ্র উদ্বোধন, নিরবচ্ছিন্ন সরবরাহ শুরু তেলের দাম বাড়ায় বেনাপোলে ট্রাকভাড়া বাড়ল ৪-৫ হাজার টাকা মাদকের প্রতিবাদ করায় দেবিদ্বারে গৃহবধূ-সাক্ষীকে মারধর, ভিডিও ভাইরালের হুমকি জাতিসংঘে তারেক রহমানের ভাষণে আলোড়িত হবেন বিশ্বনেতারা: মুশফিক

নেত্রকোনায় হামের সংক্রমণ বাড়ছে, ২৪ ঘণ্টায় নতুন ভর্তি ৭

কাল প্রকাশ
কাল প্রকাশ
প্রকাশ: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬, ১২:৩৮
শেয়ার: mail
নেত্রকোনায় হামের সংক্রমণ বাড়ছে, ২৪ ঘণ্টায় নতুন ভর্তি ৭

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

সারাদেশের মতো নেত্রকোনা জেলাতেও হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক হারে বাড়ছে। জেলার বিভিন্ন হাসপাতালে প্রতিনিয়ত সন্দেহভাজন রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় জনমনে আতঙ্ক সৃষ্টি হয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া ল্যাব পরীক্ষায় আরও ৩ জনের শরীরে হামের সংক্রমণ শনাক্ত হয়েছে।

জেলা স্বাস্থ্য বিভাগের সূত্রে জানা গেছে, শুরুতে আটপাড়া উপজেলায় হামের প্রকোপ দেখা দিলেও বর্তমানে তা জেলার ১০টি উপজেলায় ছড়িয়ে পড়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৬ জন সন্দেহভাজন রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে ৭ জনকে আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। আক্রান্তদের মধ্যে ১ জন দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং ৬ জন নেত্রকোনা জেলা সদরে চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া পূর্বধলা উপজেলা থেকে ২ জনকে উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে স্থানান্তর (রেফার্ড) করা হয়েছে।

নেত্রকোনার সিভিল সার্জন ডা. গোলাম মাওলা নঈম জানান, বুধবার (৭ এপ্রিল) পর্যন্ত জেলার ১০টি উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা ১৫১ জনে পৌঁছেছে। এদের মধ্যে বর্তমানে ৫৯ জন হাসপাতালে ভর্তি রয়েছেন, ৩০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এবং ১৩ জনকে রেফার্ড করা হয়েছে।

সিভিল সার্জন আরও বলেন, এ পর্যন্ত ১০৮ জনের নমুনা ল্যাবে পাঠানো হয়েছিল, যার মধ্যে নতুন ৩ জনসহ মোট ১৩ জনের রিপোর্ট পজিটিভ এসেছে।

সংক্রমণ ঠেকাতে নেত্রকোনা সদর হাসপাতালের পুরনো ১০০ শয্যার মহিলা ওয়ার্ডকে অস্থায়ী ‘হাম আইসোলেশন ওয়ার্ড’ হিসেবে ঘোষণা করা হয়েছে। এখানে আক্রান্তদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হচ্ছে।

kalprakash.com/SS
ট্যাগসমূহ: নেত্রকোনা হাম

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ৮ এপ্রিল ২০২৬ | Globe kalprakash.com

নেত্রকোনায় হামের সংক্রমণ বাড়ছে, ২৪ ঘণ্টায় নতুন ভর্তি ৭

বিস্তারিত কমেন্টে