শনিবার, ৮ আগস্ট, ২০২৬ | ২৩ শ্রাবণ, ১৪৩৩ | ২৩ সফর, ১৪৪৮ | সন্ধ্যা ৬:১৫:৪৩

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বেড়েছে ৬ হাজার ৫৯০ টাকা

কাল প্রকাশ
প্রকাশ: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬, ১১:৩৬
শেয়ার: mail
স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বেড়েছে ৬ হাজার ৫৯০ টাকা

সংগৃহীত ছবি

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস নতুন করে মূল্য নির্ধারণ করেছে, এতে প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম ৬ হাজার ৫৯০ টাকা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৫২ হাজার ৪০৯ টাকা।

বুধবার সকালে বাজুস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। নতুন এই দাম বুধবার সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম বৃদ্ধির কারণে সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

নতুন দর অনুযায়ী
২২ ক্যারেট প্রতি ভরি ২ লাখ ৫২ হাজার ৪০৯ টাকা
২১ ক্যারেট প্রতি ভরি ২ লাখ ৪০ হাজার ৯২০ টাকা
১৮ ক্যারেট প্রতি ভরি ২ লাখ ৬ হাজার ৫১১ টাকা
সনাতন পদ্ধতির প্রতি ভরি ১ লাখ ৬৮ হাজার ১৯৫ টাকা

এর আগে গত ৬ এপ্রিল স্বর্ণের দাম কমিয়েছিল বাজুস। তখন ২২ ক্যারেট স্বর্ণের দাম ছিল ২ লাখ ৪৫ হাজার ৮১৯ টাকা।

চলতি বছরে এখন পর্যন্ত ৫৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩১ বার দাম বেড়েছে এবং ২২ বার কমেছে।

অন্যদিকে, ২০২৫ সালে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল, যার মধ্যে ৬৪ বার বেড়েছিল এবং ২৯ বার কমেছিল।

স্বর্ণের পাশাপাশি রুপার দামও বেড়েছে। প্রতি ভরিতে ৩৫০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেট রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ৮৯০ টাকা।

রুপার নতুন দর অনুযায়ী
২২ ক্যারেট প্রতি ভরি ৫ হাজার ৮৯০ টাকা
২১ ক্যারেট প্রতি ভরি ৫ হাজার ৫৯৯ টাকা
১৮ ক্যারেট প্রতি ভরি ৪ হাজার ৭৮২ টাকা
সনাতন পদ্ধতির প্রতি ভরি ৩ হাজার ৬১৬ টাকা

চলতি বছরে এখন পর্যন্ত ৩২ দফা রুপার দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ১৮ বার দাম বেড়েছে এবং ১৪ বার কমেছে।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward