বুধবার, ৫ আগস্ট, ২০২৬ | ২০ শ্রাবণ, ১৪৩৩ | ২০ সফর, ১৪৪৮ | বিকাল ৫:৩৭:১৩

সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুল: সমালোচকরাও বুঝছেন, আমাদের প্রণীত আইনগুলো কার্যকরী ছিল

কাল প্রকাশ
প্রকাশ: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬, ২:১৫
শেয়ার: mail
সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুল: সমালোচকরাও বুঝছেন, আমাদের প্রণীত আইনগুলো কার্যকরী ছিল

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

সাবেক অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, ওই সময়ে প্রণীত আইনগুলো প্রকৃত সংস্কারের পথ দেখিয়েছিল এবং সমালোচকরাও এখন তা বুঝতে পারছেন। সোমবার (৬ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি এ মন্তব্য করেন।

আসিফ নজরুল বলেন, মানবাধিকার কমিশন, গুম, সুপ্রিম কোর্ট সচিবালয়, উচ্চ আদালতে বিচারক নিয়োগ ও দুদক আইন প্রভৃতি ছিল সেই সময়ের উচ্চাভিলাষী আইন। তিনি জানান, তখন অনেকেই এসবকে ব্যঙ্গ করেছে বা প্রশ্ন তুলেছিল, কিন্তু এখন দেশের মানুষ এসব আইন রাখতে বলছে।

সাবেক উপদেষ্টা বলেন, আইন প্রণয়ন করতে অনেক কঠোর পরিশ্রম করতে হয়েছে। আইন মন্ত্রণালয়ের দক্ষ মেধাবীদের নিয়ে গড়া টিম দিনরাত গবেষণা ও আলোচনা করেছে, বারবার ড্রাফট পরিমার্জনা করা হয়েছে। বিভিন্ন প্রতিকূলতার সাথেও লড়াই করতে হয়েছে, এমনকি সুপ্রিম কোর্ট সচিবালয় থেকে পদত্যাগের হুমকিও পেয়েছেন।

তিনি আশাবাদ ব্যক্ত করেন, এই আইনগুলো দেশের জন্য অপরিহার্য এবং এগুলো থেকে কেউ পিছিয়ে যেতে পারবে না। এছাড়া রাজস্ব, আর্থিক ব্যবস্থাপনা, তথ্য প্রযুক্তি ও পরিবেশ বিষয়ে অন্যান্য গুরুত্বপূর্ণ অধ্যাদেশও কার্যকর ছিল এবং এগুলো সংরক্ষণের প্রয়োজন।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward