ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) চেয়ারম্যান জয় শাহ-এর সঙ্গে বৈঠক করতে সাবেক বিসিবি সভাপতি নাসমুল হাসান পাপনকে অনুরোধ করেছেন একজন স্বনামধন্য ক্রিকেটার। এই অভিযোগ করেছেন এনসিপির মুখপাত্র ও সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। রোববার (৫ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি এ তথ্য জানিয়েছেন।
আসিফ মাহমুদ লেখেন, অবৈধভাবে বোর্ড ভাঙার প্রক্রিয়া বাস্তবায়নের ক্ষেত্রে আইসিসি যেন কোনো ব্যবস্থা না নেয়, তা নিশ্চিত করতে একজন স্বনামধন্য ক্রিকেটার লবিংয়ে নিয়োজিত। এর অংশ হিসেবে তিনি সম্প্রতি সাবেক বিসিবি প্রেসিডেন্ট নাসমুল হাসান পাপনের সঙ্গে লন্ডনে সাক্ষাৎ করেছেন এবং জয় শাহ-এর সঙ্গে বৈঠকের ব্যবস্থা করতে অনুরোধ জানানো হয়।
তিনি আরও উল্লেখ করেন, এর আগে বিসিবি নির্বাচনের সময় ভিরাট কোহলির মাধ্যমে জয় শাহকে রিচ করার চেষ্টার বিষয়ও আলোচিত হয়েছিল। এই ধরনের লবিং-এর মূল উদ্দেশ্য হলো বোর্ড অবৈধভাবে ভাঙার সময় আইসিসি থেকে সম্ভাব্য ফাইনান্সিয়াল ব্যান বা অন্য কোনো ব্যবস্থা প্রতিরোধ করা।
আসিফ মাহমুদ বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে পার্শ্ববর্তী দেশ ও আন্তর্জাতিক সংস্থাগুলোর হস্তক্ষেপের খবর দেশবাসী জানার অধিকার রাখে। তিনি প্রশ্ন তুলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার কি এসব বিষয়ে অবগত, নাকি সবকিছু মিলেমিশে হচ্ছে।
kalprakash.com/SS
স্পোর্টস ডেস্ক 
























