বাংলাদেশ ০৬:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo নওগাঁয় স্কুল ছুটির পর শ্রেণিকক্ষে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোচিং বাণিজ্যের অভিযোগ Logo ইউএনওর বিরুদ্ধে ফেসবুক লাইভ, সেই নারীর বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা Logo মণিরামপুরে নজরুল বর্ষের উদ্বোধন Logo ছাত্রশক্তির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সিয়ামকে ফোনে প্রাণনাশের হুমকির অভিযোগ Logo চাটমোহরে ভ্রাম্যমাণ আদালতে দুই মাদকসেবীর কারাদণ্ড Logo পাবনায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে অনুদানের চেক বিতরণ Logo নাটোরের বাগাতিপাড়ায় সহকারী শিক্ষিকার বদলির দাবিতে মানববন্ধন Logo সারাদেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু Logo তিস্তা মহাপরিকল্পনার একনেক অনুমোদনের দাবিতে পাঁচ জেলায় গণসমাবেশ Logo এক আইডিতে মিলবে সব সেবা

বেটার বাংলাদেশ গড়তে সব ধর্মের ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর

'বেটার বাংলাদেশ’ গড়তে সব ধর্মের সহযোগিতা চান প্রধানমন্ত্রী (সংগৃহীত ছবি)

সুখী ও সমৃদ্ধ বেটার বাংলাদেশ গড়তে সব ধর্মের মানুষের ঐক্যবদ্ধ সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার সচিবালয়ে প্রধানমন্ত্রীর দফতরে ইস্টার সানডে উপলক্ষে খ্রিষ্টান সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, ধর্ম যার যার, দেশ সবার—এই বিশ্বাস থেকেই সরকার সব ধর্মের মানুষকে সমানভাবে দেখে এবং ভালোবাসে। তিনি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশের উন্নয়নে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে ফেডারেশন অব প্রোটেস্ট্যান্ট চার্চ ইন বাংলাদেশের সভাপতি ফিলিপ পি. অধিকারীর নেতৃত্বে ১৩ সদস্যের একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে। তারা প্রধানমন্ত্রীর কাছে শুভেচ্ছা জানিয়ে দেশের উন্নয়ন ও জনকল্যাণমূলক বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন।

প্রধানমন্ত্রী জানান, সাম্প্রতিক জাতীয় সংসদ নির্বাচনে সব ধর্মের মানুষের অংশগ্রহণ প্রমাণ করেছে যে দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রয়েছে। তিনি বলেন, জনগণের ভোটে দায়িত্ব নেওয়ার সময় দেশের অর্থনীতি ও বিভিন্ন খাত ছিল ভঙ্গুর অবস্থায়।

এ সময় ইসরায়েল-ইরান যুদ্ধের প্রভাব মোকাবিলায় জ্বালানি সংকট পরিস্থিতি সামাল দেওয়ার কথাও তুলে ধরেন তিনি।

খ্রিষ্টান সম্প্রদায়ের পক্ষ থেকে জাতীয় সংসদে সংরক্ষিত আসনে প্রতিনিধি, ইস্টার সানডে সরকারি ছুটি ঘোষণা এবং অন্যান্য দাবি তুলে ধরা হয়। প্রধানমন্ত্রী এসব বিষয় বিবেচনার আশ্বাস দেন।

অনুষ্ঠান শেষে ইস্টার সানডে উপলক্ষে প্রধানমন্ত্রীর হাতে ক্রেস্ট তুলে দেন খ্রিষ্টান সম্প্রদায়ের প্রতিনিধিরা।

kalprakash.com/SS

রবিবার, ৫ এপ্রিল ২০২৬
বেটার বাংলাদেশ গড়তে সব ধর্মের ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর
জনপ্রিয় সংবাদ

নওগাঁয় স্কুল ছুটির পর শ্রেণিকক্ষে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোচিং বাণিজ্যের অভিযোগ

বেটার বাংলাদেশ গড়তে সব ধর্মের ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রকাশিত: ০৪:২৬:৪১ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬