রবিবার, ২৩ আগস্ট, ২০২৬ | ৭ ভাদ্র, ১৪৩৩ | ৯ রবিউল আউয়াল, ১৪৪৮ | দুপুর ২:১০:২৩

অধ্যাদেশ আইনে পরিণত হলে হবে স্থানীয় সরকার নির্বাচন: মীর শাহে আলম

কাল প্রকাশ
প্রকাশ: রবিবার, ৫ এপ্রিল, ২০২৬, ১:০৬
শেয়ার: mail
অধ্যাদেশ আইনে পরিণত হলে হবে স্থানীয় সরকার নির্বাচন: মীর শাহে আলম

সংগৃহীত ছবি

স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছেন, সংশ্লিষ্ট অধ্যাদেশগুলো জাতীয় সংসদে আইনে পরিণত হওয়ার পরই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি শনিবার (০৪ মার্চ) শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে ১৪ জেলার প্রশাসকদের শ্রদ্ধা নিবেদনের সময় এ কথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, অন্তর্বর্তী সরকারের দেওয়া স্থানীয় সরকার অধ্যাদেশসমূহ সংসদে আইনে পরিণত হলে নির্বাচন হবে। দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচনের আইন সংসদের মাধ্যমে বাতিল করা হবে। আরও কিছু অধ্যাদেশ আইনে পরিণত হওয়ার পরও নির্বাচন আয়োজন করা হবে।

তিনি আরও বলেন, যারা ফ্যাসিবাদ সরকারের সময়ে নির্যাতনের শিকার হলেও জনগণের পাশে থেকে কাজ করেছেন এবং জাতীয় নির্বাচনে মনোনয়ন পাননি, তাদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তবে সকল বিষয়ে তাদের জবাবদিহিতার আওতায় আনা হবে। এছাড়া ঢাকা উত্তরে নিয়োগ পাওয়া প্রশাসক মো. এজাজের বিরুদ্ধে নানা অনিয়মের তদন্ত চলছে বলেও জানান মীর শাহে আলম।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ৫ এপ্রিল ২০২৬ | Globe kalprakash.com

অধ্যাদেশ আইনে পরিণত হলে হবে স্থানীয় সরকার নির্বাচন: মীর শাহে আলম

বিস্তারিত কমেন্টে