বাংলাদেশ ০৭:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬

একদিনে দুই যুদ্ধবিমান, তিন ড্রোন ও দুই মিসাইল ভূপাতিতের দাবি ইরানের

সংগৃহীত ছবি

ইরানের সশস্ত্র বাহিনী শুক্রবার (৩ এপ্রিল) দাবি করেছে, তারা একদিনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অন্তত দুটি যুদ্ধবিমান, তিনটি ড্রোন এবং দুটি ক্রুজ মিসাইল ভূপাতিত করেছে। তেহরান এই দিনটিকে মার্কিন ও ইসরায়েলি বিমান বাহিনীর জন্য ‘কালো দিন’ হিসেবে আখ্যায়িত করেছে।

ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) বিবৃতিতে বলা হয়েছে, খোমেইন ও জানজান আকাশসীমায় দুটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে। এছাড়া ইসফাহানে দুটি এমকিউ-৯ অ্যাটাক ড্রোন এবং বুশেহরে একটি হারমেস ড্রোন ধ্বংস করা হয়েছে।

বিবৃতিতে আরও জানানো হয়েছে, মধ্যাঞ্চলে একটি উন্নত মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে, যদিও পাইলটের অবস্থান অনুসন্ধান করা হচ্ছে। একই দিনে হরমুজ প্রণালির নিকটবর্তী দক্ষিণাঞ্চলীয় জলসীমায় একটি এ-১০ ওয়ারথগ যুদ্ধবিমানও ধ্বংসের দাবি করেছে ইরান।

সূত্র: প্রেস টিভি

kalprakash.com/SS

শনিবার, ৪ এপ্রিল ২০২৬
একদিনে দুই যুদ্ধবিমান, তিন ড্রোন ও দুই মিসাইল ভূপাতিতের দাবি ইরানের
জনপ্রিয় সংবাদ

একদিনে দুই যুদ্ধবিমান, তিন ড্রোন ও দুই মিসাইল ভূপাতিতের দাবি ইরানের

প্রকাশিত: ০৩:৫৩:০১ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬