বাংলাদেশ ০৭:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬
শিরোনামঃ
Logo নবনিযুক্ত উপাচার্যের সঙ্গে জকসু প্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎ Logo চিতলমারীতে প্রধান শিক্ষক নির্মল কুমার সিকদারের আবেগঘন বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত Logo ড. শাকিরুল ইসলাম খান প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে নিয়োগ Logo অবৈধভাবে কৃষি জমি খনন, ১ লাখ টাকা জরিমানা Logo নাবিল পরিবহনের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ Logo আমির হামজার বিরুদ্ধে মানহানির মামলা, আদালতের সমন জারি Logo কুবিতে পদার্থবিজ্ঞান বিভাগের নবীন বরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত Logo ছাদ ধসের আতঙ্কে জবিতে হেলমেট পরে পরীক্ষায় শিক্ষার্থীরা Logo দেশে জ্বালানি তেলের মজুদ ২ লাখ ৫৫ হাজার টন ছাড়াল Logo কুমিল্লায় দুই সাংবাদিককে হেনস্থা ও হাতকড়া পরিয়ে নিয়ে যাওয়ার ছবি প্রকাশে সিআরএ’র নিন্দা

ঘুমের সমস্যা? এই ভিটামিনগুলোর অভাবও দায়ী হতে পারে

প্রাপ্তবয়স্ক মানুষের স্বাভাবিক ঘুমের প্রয়োজন দিনে ৭–৮ ঘণ্টা। দিনের ছয় ঘণ্টার কম ঘুম স্বাস্থ্যজনিত সমস্যার কারণ হতে পারে। তবে অনেকের ঘুম হয় না, ঘণ্টার পর ঘণ্টা শুয়ে থেকেও অনিদ্রায় ভুগে থাকেন। কিছু মানুষ ঘুমের ওষুধ খেয়ে সমস্যার সাময়িক সমাধান করেন, কিন্তু অতিরিক্ত সেবন ক্ষতিকরও হতে পারে।

গবেষণা ও পুষ্টিবিদদের মতে, কিছু ভিটামিনের অভাবও ঘুমের সমস্যার অন্যতম কারণ। চলুন জেনে নেওয়া যাক কোন ভিটামিনগুলো ঘুমের জন্য গুরুত্বপূর্ণ:

ভিটামিন ডি
হাড় ও স্নায়ুর সুস্থতার জন্য অপরিহার্য। পর্যাপ্ত ভিটামিন ডি নিলে ভালো ঘুম আসে এবং অনিদ্রা বা অ্যানিমিয়া কমে। সূর্যালোক ছাড়াও সামুদ্রিক মাছ, ডিম, দুধ ও ফলের রস থেকে এটি পাওয়া যায়।

ভিটামিন ই
একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট যা কোষের সুস্থতা বজায় রাখে ও রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ায়। কাঠবাদাম, চিনাবাদাম, পালং শাক, ব্রকলি ও টমেটোতে ভিটামিন ই থাকে।

ভিটামিন সি
শরীরকে বিভিন্ন সমস্যা থেকে রক্ষা করে এবং ভালো ঘুম আনে। পালং শাক, ফুলকপি, কমলা, লেবু ও অন্যান্য সাইট্রাস ফল ভিটামিন সি-এর ভালো উৎস।

ভিটামিন বি-৬
অনিদ্রা দূর করতে ও রাতে গভীর ঘুমে সাহায্য করে। কলা, গাজর, পালং শাক, আলু, ডিম, চিজ, মাছ ও গোটা শস্যে প্রচুর ভিটামিন বি-৬ থাকে।

ভিটামিন বি-১২
মস্তিষ্কের সুস্থতা বজায় রাখে ও ঘুমের সমস্যা সমাধানে সাহায্য করে। এটি প্রধানত প্রাণিজ প্রোটিন ও দুধজাতীয় খাবারে পাওয়া যায়।

নিয়মিত এই ভিটামিনগুলো গ্রহণ করলে ঘুমের মান ভালো হয় এবং দীর্ঘমেয়াদে স্বাস্থ্যের উপর ইতিবাচক প্রভাব পড়ে।

kalprakash.com/SS

জনপ্রিয় সংবাদ

নবনিযুক্ত উপাচার্যের সঙ্গে জকসু প্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎ

ঘুমের সমস্যা? এই ভিটামিনগুলোর অভাবও দায়ী হতে পারে

প্রকাশিত: ১২:২২:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬