শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ | ১ কার্তিক, ১৪৩৩ | ৫ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | রাত ৯:২৫:৫৩
শিরোনাম
● তাইজের গুরুত্বপূর্ণ একাধিক জেলা দখল করল হুথিরা ● নাটোরে দুর্গাপূজা উপলক্ষে ২০০ দরিদ্র বিধবা নারীকে শাড়ি উপহার দিলেন বিএনপি নেতা আসাদ ● এআই বিপত্তি, আদালতের দ্বারস্থ কৃতি স্যানন ● ডেঙ্গুর পরে চুল পড়া বেড়ে গেছে? জেনে নিন কী করবেন ● জিটিএ ৬ তৈরির খরচ এক বিলিয়ন ডলার ছাড়াতে পারে ● ওয়ালটনে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, প্রভিডেন্ট ফান্ডসহ রয়েছে ভাতা-বিমা ● বাউফলের ধুলিয়ায় ছাত্রনেতা রাফার উদ্যোগে ৩টি বক্স কালভার্ট নির্মাণ প্রকল্প ● এইচএসসি পাসেই স্বাস্থ্য সহকারী নিয়োগ, দ্রুত আবেদন করুন ● ২ জেলায় স্টোর বিভাগে নিয়োগ দেবে আকিজ গ্রুপ ● ঢাকা থেকে রিয়াদগামী ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত ● তাইজের গুরুত্বপূর্ণ একাধিক জেলা দখল করল হুথিরা ● নাটোরে দুর্গাপূজা উপলক্ষে ২০০ দরিদ্র বিধবা নারীকে শাড়ি উপহার দিলেন বিএনপি নেতা আসাদ ● এআই বিপত্তি, আদালতের দ্বারস্থ কৃতি স্যানন ● ডেঙ্গুর পরে চুল পড়া বেড়ে গেছে? জেনে নিন কী করবেন ● জিটিএ ৬ তৈরির খরচ এক বিলিয়ন ডলার ছাড়াতে পারে ● ওয়ালটনে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, প্রভিডেন্ট ফান্ডসহ রয়েছে ভাতা-বিমা ● বাউফলের ধুলিয়ায় ছাত্রনেতা রাফার উদ্যোগে ৩টি বক্স কালভার্ট নির্মাণ প্রকল্প ● এইচএসসি পাসেই স্বাস্থ্য সহকারী নিয়োগ, দ্রুত আবেদন করুন ● ২ জেলায় স্টোর বিভাগে নিয়োগ দেবে আকিজ গ্রুপ ● ঢাকা থেকে রিয়াদগামী ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত

পটুয়াখালীতে তরমুজ ক্ষেতের জমি বিরোধে সংঘর্ষ, নিহত ১, আহত ৩

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ১ এপ্রিল, ২০২৬, ১২:০৮
শেয়ার: mail
পটুয়াখালীতে তরমুজ ক্ষেতের জমি বিরোধে সংঘর্ষ, নিহত ১, আহত ৩

ছবিঃসংগৃহীত

পটুয়াখালীর বাউফলে তরমুজ ক্ষেতের জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে সংঘর্ষে উজ্জ্বল কর্মকার (৪০) নিহত হয়েছেন। এছাড়া অন্তত তিনজন আহত হয়েছেন। ঘটনা মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে চন্দ্রদ্বীপ ইউনিয়নের চরওয়াডেল এলাকায় ঘটে। নিহত উজ্জ্বল কর্মকার কালাইয়া ইউনিয়নের বাসিন্দা।

আহতরা হলেন—মিজানুর রহমান, শামীম হোসেন ও তরমুজ চাষি ফিরোজ গাজী। আহতদের প্রথমে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, চরওয়াডেল এলাকার জমিতে দীর্ঘদিন ধরে তরমুজ চাষ করে আসছিলেন ফিরোজ গাজী। কিন্তু মিজানুর রহমান ওই জমি নিজের দাবি করে ফিরোজের কাছে প্রায় ২ লাখ টাকা চাঁদাও দাবি করছিলেন।

ঘটনার দিন বিকেলে ফিরোজ তরমুজ কেটে নেওয়ার সময় মিজানুর ৮–১০ জনকে সঙ্গে নিয়ে বাধা দেন। বাগ্‌বিতণ্ডা পরিণত হয় সংঘর্ষে। স্থানীয়রা হামলাকারীদের মধ্যে উজ্জল, মিজানুর ও শামীমকে গণপিটুনি দিলে তারা গুরুতর আহত হন। রাত আটটার দিকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক উজ্জলকে মৃত ঘোষণা করেন।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম জানিয়েছেন, মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে এবং ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ১ এপ্রিল ২০২৬ | Globe kalprakash.com

পটুয়াখালীতে তরমুজ ক্ষেতের জমি বিরোধে সংঘর্ষ, নিহত ১, আহত ৩

বিস্তারিত কমেন্টে