বাংলাদেশ ০৭:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
শিরোনামঃ
Logo মুনাফা কমে নোকিয়া ১৪ হাজার কর্মী ছাঁটাইয়ের প্রস্তুতি নিচ্ছে Logo রিজিকের বরকত বৃদ্ধির জন্য করণীয়: ইস্তিগফার, দরুদ, সদকা ও তাকওয়া Logo বৈশ্বিক জ্বালানি সংকটের প্রভাব: সব শিক্ষাপ্রতিষ্ঠানে তিন দিন অনলাইনে, তিন দিন সশরীরে ক্লাস Logo অবৈধ সমুদ্রপথে ইউরোপ যাত্রা: বাংলাদেশিরা মানবপাচার ও নির্যাতনের শিকার Logo রংপুরে তেলের চরম সংকট, বোতল-জারে চলে যাচ্ছে পাম্পের তেল Logo এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ: একাদশে দুই পরিবর্তন Logo নারায়ণগঞ্জে স্কুলছাত্র হত্যায় রিপনের মৃত্যুদণ্ড, অপর আসামি রাব্বি খালাস Logo ডিজেল সংকটে বিপাকে কৃষক, পাম্পে তেল না পেয়ে মন্ত্রীকে সরাসরি ফোন Logo বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের এপিএস হিসেবে নিয়োগ পেলেন নজরুল ইসলাম Logo ঢাকাসহ ১৩ জেলায় রাতেই ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, বজ্রবৃষ্টি ও শিলাবৃষ্টির সতর্কতা

রংপুরে তেলের চরম সংকট, বোতল-জারে চলে যাচ্ছে পাম্পের তেল

ছবিঃসংগৃহীত

রংপুরে জ্বালানি তেলের পাম্পগুলোতে চরম অনিয়মের অভিযোগ উঠেছে। নিয়ম ভেঙে বোতল বা জারে করে অধিক পরিমাণ তেল বিক্রি হওয়ায় দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকা মোটরসাইকেল চালকরাও কাঙ্ক্ষিত তেল পাচ্ছেন না।

মঙ্গলবার (৩১ মার্চ) রংপুর নগরীর শাপলা চত্বর এলাকায় দুটি তেলের পাম্পে সরেজমিনে দেখা যায়, পেট্রোল ও ডিজেল সরবরাহ থাকলেও গ্রাহকরা ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে চরম ভোগান্তিতে পড়ছেন।

পাম্প কর্তৃপক্ষ অভিযোগ অস্বীকার করে বলেছে, “সিরিয়াল অনুযায়ী শুধুমাত্র মোটরসাইকেলগুলোকেই পেট্রোল দেওয়া হচ্ছে, কোনো প্রকার বোতল বা জারে তেল দেওয়া হচ্ছে না।” কিন্তু লাইনে দাঁড়িয়ে থাকা গ্রাহকেরা এই দাবির উল্টো চিত্র তুলে ধরেছেন। এক মোটরসাইকেল চালক জানান, “যারা বোতল বা ৫-৬ লিটারের জার এনেছেন, তারা লাইনে না দাঁড়িয়ে অধিক পরিমাণ তেল নিচ্ছেন।”

অন্য একজন গ্রাহক বলেন, “যারা বোতলে তেল নিচ্ছেন, তারা কি সত্যিই তাদের যানবাহনের জন্য নিচ্ছেন? খোলাবাজারে দাম অনেক বেশি, তবুও আমরা লাইনে দাঁড়িয়ে তেল পাই না।”

পাম্প কর্তৃপক্ষ স্বীকার করেছেন, “চাহিদার তুলনায় আমরা তেল খুব কম পাচ্ছি। দু’দিন আগে পেট্রোল দেওয়া হয়েছিল আড়াই হাজার লিটার, আজকে এসেছে মাত্র ৩ হাজার লিটার। মাত্র ৫০০ লিটারের বৃদ্ধি দিয়ে আমরা সবার চাহিদা মেটাতে পারছি না। তবে ডিজেলের ঘাটতি নেই।”

kalprakash.com/SS

জনপ্রিয় সংবাদ

মুনাফা কমে নোকিয়া ১৪ হাজার কর্মী ছাঁটাইয়ের প্রস্তুতি নিচ্ছে

রংপুরে তেলের চরম সংকট, বোতল-জারে চলে যাচ্ছে পাম্পের তেল

প্রকাশিত: ০৬:০০:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬