বাংলাদেশ ০৭:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
শিরোনামঃ
Logo মুনাফা কমে নোকিয়া ১৪ হাজার কর্মী ছাঁটাইয়ের প্রস্তুতি নিচ্ছে Logo রিজিকের বরকত বৃদ্ধির জন্য করণীয়: ইস্তিগফার, দরুদ, সদকা ও তাকওয়া Logo বৈশ্বিক জ্বালানি সংকটের প্রভাব: সব শিক্ষাপ্রতিষ্ঠানে তিন দিন অনলাইনে, তিন দিন সশরীরে ক্লাস Logo অবৈধ সমুদ্রপথে ইউরোপ যাত্রা: বাংলাদেশিরা মানবপাচার ও নির্যাতনের শিকার Logo রংপুরে তেলের চরম সংকট, বোতল-জারে চলে যাচ্ছে পাম্পের তেল Logo এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ: একাদশে দুই পরিবর্তন Logo নারায়ণগঞ্জে স্কুলছাত্র হত্যায় রিপনের মৃত্যুদণ্ড, অপর আসামি রাব্বি খালাস Logo ডিজেল সংকটে বিপাকে কৃষক, পাম্পে তেল না পেয়ে মন্ত্রীকে সরাসরি ফোন Logo বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের এপিএস হিসেবে নিয়োগ পেলেন নজরুল ইসলাম Logo ঢাকাসহ ১৩ জেলায় রাতেই ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, বজ্রবৃষ্টি ও শিলাবৃষ্টির সতর্কতা

হলিউডের ডলবি থিয়েটার থেকে সরে আসছে অস্কার আয়োজন

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশিত: ১২:২৫:০৬ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬
  • ৭২ বার দেখা হয়েছে

বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার অস্কার ২০২৯ সাল থেকে আর হলিউডে আয়োজন করা হবে না জানিয়েছে আয়োজক সংস্থা।

অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস জানিয়েছে, ২০২৮ সাল পর্যন্ত হলিউডের ডলবি থিয়েটারে অনুষ্ঠানটি আয়োজন করা হবে। এরপর ২০২৯ সাল থেকে এটি লস অ্যাঞ্জেলেসের কেন্দ্রস্থলে অবস্থিত পিকক থিয়েটারে আয়োজন করা হবে।

নতুন ভেন্যু পিকক থিয়েটারটি লা লাইভ কমপ্লেক্সের অংশ, যা ক্রিপ্টো ডটকম অ্যারেনার পাশেই অবস্থিত— এটি এনবিএ দল লস অ্যাঞ্জেলেস লেকার্সের হোম গ্রাউন্ড। অ্যাকাডেমির প্রধান নির্বাহী বিল ক্রেমার এবং প্রেসিডেন্ট লিনেট হাওয়েল টেইলর জানান, ১০১তম অস্কারসহ ভবিষ্যতের আয়োজনগুলো এলএ লাইভকে কেন্দ্র করে আরও বড় পরিসরে উদযাপন করা হবে।

তিনি বলেন, ‘১০১তম অস্কার আসর এবং তার পরবর্তী আয়োজনগুলো সামনে রেখে, আমরা অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস-এর পক্ষ থেকে (মালিক) এইজি-এর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যাশা করছি।’

তিনি বলেন, আমাদের লক্ষ্য হলো— লা লাইভকে এমন এক আদর্শ মঞ্চে রূপ দেওয়া, যেখানে একদিকে সরাসরি হলে উপস্থিত দর্শকরা অনুষ্ঠান উপভোগ করতে পারবেন, অন্যদিকে বিশ্বের নানা প্রান্তের সিনেমাপ্রেমীরাও এই বৈশ্বিক উদযাপনের অংশ হতে পারবেন।

এই সিদ্ধান্তের অংশ হিসেবে আয়োজকরা এএইজির সঙ্গে ১০ বছরের একটি চুক্তি করেছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রে প্রচলিত টেলিভিশন সম্প্রচার থেকে সরে এসে ভবিষ্যতে অনুষ্ঠানটি বিশ্বব্যাপী ইউটিউবের মাধ্যমে সম্প্রচার করা হবে।

প্রসঙ্গত, ১৯২৯ সালে প্রথম অস্কারের অনুষ্ঠান অনুষ্ঠিত হয় যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে অবস্থিত হলিউড রুজভেল্ট হোটেলে। এরপর ১৯৬০-এর দশকের বেশিরভাগ সময় এটি সান্তা মনিকা শহরে আয়োজন করা হয়। ২০০২ সাল থেকে এখন পর্যন্ত ডলবি থিয়েটারে অস্কারের আয়োজন হলেও এবার এ ঠিকানাতেও বদল আনছে অস্কারের আয়োজক সংস্থা।

জনপ্রিয় সংবাদ

মুনাফা কমে নোকিয়া ১৪ হাজার কর্মী ছাঁটাইয়ের প্রস্তুতি নিচ্ছে

হলিউডের ডলবি থিয়েটার থেকে সরে আসছে অস্কার আয়োজন

প্রকাশিত: ১২:২৫:০৬ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬