বাংলাদেশ ০৮:৩৩ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬
শিরোনামঃ
Logo হুতিদের যুদ্ধে প্রবেশে শঙ্কায় বিশ্ব অর্থনীতি, ঝুঁকিতে তেল ও বাণিজ্যের প্রধান জলপথ Logo চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক হচ্ছে: আমিনুল Logo জুলাই সনদ ও গণভোট নিয়ে আলোচনার তাগাদা বিরোধী দলের Logo ফ্যাসিস্ট সরকারের দুর্নীতির কারণে গ্রামাঞ্চলের সড়কের খুব বেশি উন্নয়ন হয়নি: সংসদে মির্জা ফখরুল Logo ইরানি দ্বীপ দখলের চেষ্টা করা ‘কালেক্টিভ সুইসাইড’ Logo সিএএফ-কে তোয়াক্কা না করে প্যারিসে ট্রফি হাতে সাদিও মানেদের বিজয় মিছিল Logo তফসিল ঘোষণা হলেও চূড়ান্ত হয়নি পশ্চিমবঙ্গের ভোটার তালিকা; বিজেপি-তৃণমূল লড়াই তুঙ্গে Logo দেড় বছরের মেয়ের বিরল রোগের কথা জানিয়ে ভেঙে পড়েছেন বরুণ ধাওয়ান Logo ফিলিস্তিনের পক্ষে প্রকাশ্য অবস্থান নেয়ায় ভিসা পেলেন না ওয়ারফেজের কমল Logo এ ভালোবাসাই আমার শক্তি: শাকিব খান

চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক হচ্ছে: আমিনুল

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত: ০৬:৩০:১৩ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬
  • ৭২ বার দেখা হয়েছে

আগামী শিক্ষাবর্ষ থেকে চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক বিষয় হিসেবে অন্তর্ভুক্ত হচ্ছে। আজ সংসদে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এই ঘোষণা দেন। তিনি জানান, বাংলা ও ইংরেজির মতো খেলাধুলাকেও এখন থেকে মূল বিষয়ের মর্যাদা দেওয়া হবে।

চট্টগ্রাম-১৬ আসনের সংসদ সদস্য মোহাম্মদ জহিরুল ইসলামের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। তিনি জানান, প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী আগামী শিক্ষাবর্ষ থেকেই এই উদ্যোগ কার্যকর হবে। শুরুতে সাতটি খেলা বা ডিসিপ্লিন দিয়ে এটি শুরু হবে। পরে পর্যায়ক্রমে আরও খেলা যুক্ত করা হবে।শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে তাত্ত্বিক ও ব্যবহারিক—উভয় পদ্ধতিতে। তবে মাঠে সক্রিয় অংশগ্রহণই হবে মূল্যায়নের প্রধান ভিত্তি।

আমিনুল হক বলেন, ‘বাসায় ফেরার পর অনেক শিশু ডিজিটাল ডিভাইসের ওপর বেশি নির্ভরশীল হয়ে পড়ছে। এই উদ্যোগের লক্ষ্য হলো তাদের মাঠে ফিরিয়ে আনা এবং একটি সক্রিয় জীবনধারায় উৎসাহিত করা।’

তিনি আরও জানান, তরুণদের খেলাধুলায় ব্যস্ত রাখার মাধ্যমে একটি মাদকমুক্ত সমাজ গড়া সম্ভব হবে। পরিকাঠামো উন্নয়নের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, দেশের ৪৯৫টি উপজেলায় খেলার মাঠ উন্নয়ন করবে সরকার। প্রধানমন্ত্রী ইতিমধ্যেই এই উদ্যোগ বাস্তবায়নের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন।

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

হুতিদের যুদ্ধে প্রবেশে শঙ্কায় বিশ্ব অর্থনীতি, ঝুঁকিতে তেল ও বাণিজ্যের প্রধান জলপথ

চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক হচ্ছে: আমিনুল

প্রকাশিত: ০৬:৩০:১৩ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬