বাংলাদেশ ০৮:১৭ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬
শিরোনামঃ
Logo হুতিদের যুদ্ধে প্রবেশে শঙ্কায় বিশ্ব অর্থনীতি, ঝুঁকিতে তেল ও বাণিজ্যের প্রধান জলপথ Logo চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক হচ্ছে: আমিনুল Logo জুলাই সনদ ও গণভোট নিয়ে আলোচনার তাগাদা বিরোধী দলের Logo ফ্যাসিস্ট সরকারের দুর্নীতির কারণে গ্রামাঞ্চলের সড়কের খুব বেশি উন্নয়ন হয়নি: সংসদে মির্জা ফখরুল Logo ইরানি দ্বীপ দখলের চেষ্টা করা ‘কালেক্টিভ সুইসাইড’ Logo সিএএফ-কে তোয়াক্কা না করে প্যারিসে ট্রফি হাতে সাদিও মানেদের বিজয় মিছিল Logo তফসিল ঘোষণা হলেও চূড়ান্ত হয়নি পশ্চিমবঙ্গের ভোটার তালিকা; বিজেপি-তৃণমূল লড়াই তুঙ্গে Logo দেড় বছরের মেয়ের বিরল রোগের কথা জানিয়ে ভেঙে পড়েছেন বরুণ ধাওয়ান Logo ফিলিস্তিনের পক্ষে প্রকাশ্য অবস্থান নেয়ায় ভিসা পেলেন না ওয়ারফেজের কমল Logo এ ভালোবাসাই আমার শক্তি: শাকিব খান

দেড় বছরের মেয়ের বিরল রোগের কথা জানিয়ে ভেঙে পড়েছেন বরুণ ধাওয়ান

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশিত: ০৫:৪০:৫৪ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬
  • ৭১ বার দেখা হয়েছে

ছবিঃ বরুণ ধাওয়ান ও তার স্ত্রী এবং সন্তান

রূপালি পর্দায় সবসময় হাসিখুশি, প্রাণবন্ত এক নায়ক হিসেবে পরিচিত বরুণ ধাওয়ান। কিন্তু ক্যামেরার আড়ালের জীবনটা এখন তার জন্য একেবারেই ভিন্ন চিন্তা, কষ্ট আর উদ্বেগে ভরা। কারণ, তার ছোট্ট কন্যা লারা লড়ছে এক বিরল শারীরিক সমস্যার সঙ্গে। একজন তারকা নয়, একজন অসহায় বাবার অনুভূতিই যেন এখন বেশি স্পষ্ট বরুণের জীবনে।

২০২১ সালে দীর্ঘদিনের প্রেমিকা ও ফ্যাশন ডিজাইনার নাতাশা দালালকে বিয়ে করেন বরুণ ধাওয়ান। ২০২৪ সালের ৩ জুন তাদের ঘর আলো করে আসে কন্যাসন্তান লারা। তবে সুখের সেই মুহূর্তের মাঝেই ধীরে ধীরে সামনে আসে এক কঠিন বাস্তবতা লারা আক্রান্ত ‘ডেভেলপমেন্টাল ডিসপ্লেসিয়া অব দ্য হিপ’ (ডিডিএইচ) নামক এক বিরল রোগে।

এই রোগে শিশুর কোমরের জয়েন্ট স্বাভাবিক অবস্থানে থাকে না। ফলে একটি পা অন্যটির তুলনায় লম্বা হয়ে যেতে পারে এবং হাঁটা-চলায় সমস্যা দেখা দেয়। সময়মতো চিকিৎসা না হলে ভবিষ্যতে বাতের ব্যথা কিংবা মেরুদণ্ডজনিত জটিলতা পর্যন্ত তৈরি হতে পারে।

সম্প্রতি সামাজিক মাধ্যমে বিষয়টি নিয়ে খোলামেলা কথা বলেছেন বরুণ ধাওয়ান। তিনি জানান, এই রোগের চিকিৎসা যেমন দীর্ঘ, তেমনি মানসিকভাবেও ভীষণ কঠিন। ছোট্ট লারাকে ‘স্পাইকা কাস্ট’ নামে বিশেষ এক ধরনের ব্রেস পরিয়ে রাখতে হয়েছে টানা আড়াই মাস। বিষয়টি শুধু শারীরিক নয়, একজন বাবার জন্য মানসিকভাবেও ছিল অত্যন্ত কষ্টদায়ক।

বরুণ বলেন, মেয়েকে অজ্ঞান করে এই কাস্ট পরানো হতো একজন বাবা হিসেবে সেটা দেখা সত্যিই খুব কঠিন। তবে এখন কিছুটা স্বস্তি মিলেছে। লারাকে আর সেই কাস্ট পরতে হচ্ছে না এবং অস্ত্রোপচার ছাড়াই সে ধীরে ধীরে সুস্থতার পথে এগোচ্ছে।

তবে এই সময়টা বরুণের ব্যক্তিগত ও পেশাগত জীবন দুটোকেই নাড়িয়ে দিয়েছে। ক্যারিয়ারে কিছুটা ওঠানামার মধ্যেই মেয়ের অসুস্থতা তাকে আরও ভেঙে দেয়। এমনকি ‘বর্ডার টু’ সিনেমায় কাজ শুরু করার পর তার অভিনয় নিয়েও সমালোচনা শুরু হয়।

সূত্র: এনডিটিভি

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

হুতিদের যুদ্ধে প্রবেশে শঙ্কায় বিশ্ব অর্থনীতি, ঝুঁকিতে তেল ও বাণিজ্যের প্রধান জলপথ

দেড় বছরের মেয়ের বিরল রোগের কথা জানিয়ে ভেঙে পড়েছেন বরুণ ধাওয়ান

প্রকাশিত: ০৫:৪০:৫৪ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬