বাংলাদেশ ০২:২২ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬
শিরোনামঃ
Logo নওগাঁয় মাঠ থেকে ৩২৫ রাউন্ড গুলি উদ্ধার Logo যেকোনো সময়ের চেয়ে এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক: সড়ক পরিবহনমন্ত্রী Logo জনগণের প্রত্যাশা পূরণে মাঠ কর্মকর্তাদের দক্ষতা বাড়ানোর আহ্বান ভূমিমন্ত্রীর Logo পার্বতীপুর থেকে নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তি, সন্ধান চায় পরিবার Logo সচিবালয়ে আকস্মিক বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তর পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী Logo বাংলাদেশ-নেপাল সম্পর্ক জোরদারে বৈঠক, বিমান ও পর্যটনে জোর Logo যাত্রাবাড়ীতে শিক্ষার্থী হত্যা: এজাহারভুক্ত চার আসামি গ্রেপ্তার Logo দিনাজপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২ Logo রাতে এনসিপির জরুরি সংবাদ সম্মেলন, ঘোষণা হবে সিটি নির্বাচনে প্রার্থীর নাম Logo বিমানের কার্গো কমপার্টমেন্টের টয়লেট থেকে ১৫৩ সোনার বার উদ্ধার

বাংলাদেশ-নেপাল সম্পর্ক জোরদারে বৈঠক, বিমান ও পর্যটনে জোর

বাংলাদেশ ও নেপালের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার এবং বিমান ও পর্যটন খাতে সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়েছে। এ লক্ষ্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৯ মার্চ) সকাল ১১টায় মন্ত্রণালয়ের মন্ত্রীর দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন মন্ত্রী আফরোজা খানম (রিতা), এমপি এবং প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, এমপি। বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারি (Ghanshyam Bhandari) এ সময় বৈঠকে অংশ নেন।

বৈঠকে দুই দেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি বিমান ও পর্যটন খাতের উন্নয়নে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।

বিশেষ করে সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীত করার বিষয়ে নেপালের পক্ষ থেকে আগ্রহ প্রকাশ করা হয়। একই সঙ্গে ঢাকা-কাঠমাণ্ডু রুটে বিমান ভাড়াকে যৌক্তিক পর্যায়ে নির্ধারণের বিষয়েও আলোচনা হয়েছে।

এ সময় পর্যটন শিল্পের বিকাশে বাংলাদেশ ও নেপাল যৌথভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করা হয়। মন্ত্রী ও প্রতিমন্ত্রী নেপালের সঙ্গে বিদ্যমান সহযোগিতা আরও সম্প্রসারণের আশ্বাস দেন।

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

নওগাঁয় মাঠ থেকে ৩২৫ রাউন্ড গুলি উদ্ধার

বাংলাদেশ-নেপাল সম্পর্ক জোরদারে বৈঠক, বিমান ও পর্যটনে জোর

প্রকাশিত: ১১:৫৪:১১ পূর্বাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬