সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬ | ২২ ভাদ্র, ১৪৩৩ | ২৪ রবিউল আউয়াল, ১৪৪৮ | রাত ১০:৪৯:৩৪
শিরোনাম
নিরাপত্তার জন্য শুধু যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর না হওয়ার আহ্বান কাতারের হার্দিক পান্ডিয়ার সঙ্গে প্রেমের গুঞ্জন উড়িয়ে কটাক্ষ করলেন আমিশা প্যাটেল যুক্তরাষ্ট্রে মৌসুমীর নতুন সিনেমা ‘আ বিউটিফুল লাই’ পাবিপ্রবিতে বৃহত্তর নোয়াখালী ছাত্রকল্যাণ সমিতির যাত্রা শুরু, নেতৃত্বে তানিম-মেশকাত ইবিতে বিএনপি-জামায়াতের কর্মসূচি প্রত্যাহার, সমঝোতায় ছাত্রদল ও শিবির মনসুরাবাদ পুলিশ লাইন্স পরিদর্শন করলেন সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন জাবের মাহমুদ সেনাবাহিনীর ভুয়া কর্নেল পরিচয়ে স্কুলছাত্রীকে ধর্ষণ, মোংলায় গ্রেপ্তার পারভেজ এবার মধ্যরাতে তেজগাঁও কলেজ সরকারীকরণের দাবি জানাল ছাত্রদল যশোরের অভয়নগরে সুপারি বাগান থেকে ২০ বছর পলাতক চরমপন্থীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার নিরাপত্তার জন্য শুধু যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর না হওয়ার আহ্বান কাতারের হার্দিক পান্ডিয়ার সঙ্গে প্রেমের গুঞ্জন উড়িয়ে কটাক্ষ করলেন আমিশা প্যাটেল যুক্তরাষ্ট্রে মৌসুমীর নতুন সিনেমা ‘আ বিউটিফুল লাই’ পাবিপ্রবিতে বৃহত্তর নোয়াখালী ছাত্রকল্যাণ সমিতির যাত্রা শুরু, নেতৃত্বে তানিম-মেশকাত ইবিতে বিএনপি-জামায়াতের কর্মসূচি প্রত্যাহার, সমঝোতায় ছাত্রদল ও শিবির মনসুরাবাদ পুলিশ লাইন্স পরিদর্শন করলেন সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন জাবের মাহমুদ সেনাবাহিনীর ভুয়া কর্নেল পরিচয়ে স্কুলছাত্রীকে ধর্ষণ, মোংলায় গ্রেপ্তার পারভেজ এবার মধ্যরাতে তেজগাঁও কলেজ সরকারীকরণের দাবি জানাল ছাত্রদল যশোরের অভয়নগরে সুপারি বাগান থেকে ২০ বছর পলাতক চরমপন্থীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার

খাগড়াছড়ির পানছড়িতে ইউপিডিএফ নেতাকে গুলি করে হত্যা

কাল প্রকাশ
প্রকাশ: শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬, ২:২৩
শেয়ার: mail
খাগড়াছড়ির পানছড়িতে ইউপিডিএফ নেতাকে গুলি করে হত্যা

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় নীতি দত্ত চাকমা (৪৫) নামে ইউপিডিএফ (গণতান্ত্রিক)-এর এক নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (২৭ মার্চ) সকাল ৯টার দিকে উপজেলার সুতাকর্মপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নীতি দত্ত চাকমা ইউপিডিএফ (গণতান্ত্রিক)-এর পানছড়ি উপজেলা সংগঠক ছিলেন। তিনি উপজেলার উত্তর শান্তিপুর এলাকার বাসিন্দা এবং মৃত বর্ণনাতীত চাকমার ছেলে।

স্থানীয় সূত্র জানায়, সকালে সুতাকর্মপাড়ার একটি দোকানে অবস্থানকালে কয়েকজন সশস্ত্র দুর্বৃত্ত হঠাৎ সেখানে এসে তাকে লক্ষ্য করে খুব কাছ থেকে গুলি চালায়। পরে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালের চিকিৎসক ডা. জয়া ত্রিপুরা জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে তার পেটে গুলির আঘাত এবং বাম হাত ভাঙা অবস্থায় পাওয়া গেছে। ময়নাতদন্তের পর মৃত্যুর বিস্তারিত কারণ জানা যাবে।

পানছড়ি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে। আহত ব্যক্তিকে স্থানীয়রা হাসপাতালে নিলেও পরে তার মৃত্যুর খবর পাওয়া যায়।

এদিকে এ হত্যাকাণ্ডকে ঘিরে পরস্পরবিরোধী বক্তব্য পাওয়া গেছে। ইউপিডিএফ (গণতান্ত্রিক)-এর কেন্দ্রীয় সংগঠক অমর চাকমা এ ঘটনার জন্য প্রসিতপন্থি ইউপিডিএফকে দায়ী করেছেন। তবে ইউপিডিএফের জেলা সংগঠক অংগ মারমা এ অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন, স্থানীয় একটি মেলাকে কেন্দ্র করে অভ্যন্তরীণ বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬ | Globe kalprakash.com

খাগড়াছড়ির পানছড়িতে ইউপিডিএফ নেতাকে গুলি করে হত্যা

বিস্তারিত কমেন্টে