বাংলাদেশ ০৭:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬
শিরোনামঃ
Logo লক্ষ্মীপুরে ইটভাটায় বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিকের মৃত্যু Logo নবনিযুক্ত উপাচার্যের সঙ্গে জকসু প্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎ Logo চিতলমারীতে প্রধান শিক্ষক নির্মল কুমার সিকদারের আবেগঘন বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত Logo ড. শাকিরুল ইসলাম খান প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে নিয়োগ Logo অবৈধভাবে কৃষি জমি খনন, ১ লাখ টাকা জরিমানা Logo নাবিল পরিবহনের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ Logo আমির হামজার বিরুদ্ধে মানহানির মামলা, আদালতের সমন জারি Logo কুবিতে পদার্থবিজ্ঞান বিভাগের নবীন বরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত Logo ছাদ ধসের আতঙ্কে জবিতে হেলমেট পরে পরীক্ষায় শিক্ষার্থীরা Logo দেশে জ্বালানি তেলের মজুদ ২ লাখ ৫৫ হাজার টন ছাড়াল

এক সপ্তাহের মধ্যে ১৩৩ অধ্যাদেশের প্রতিবেদন জমা দেব : কমিটির সভাপতি

বিগত ১৮ মাসের অন্তর্বর্তীকালীন সরকারের আমলে জারি করা ১৩৩টি অধ্যাদেশ পরীক্ষা-নিরীক্ষার কাজ শুরু করেছে সংসদীয় বিশেষ কমিটি। জরুরি প্রয়োজনে জারি করা এসব অধ্যাদেশ নিরপেক্ষভাবে যাচাই করে আগামী এক সপ্তাহের মধ্যে সংসদের কাছে প্রতিবেদন জমা দেওয়া হতে পারে বলে জানিয়েছেন বিশেষ কমিটির সভাপতি জয়নুল আবেদীন।

মঙ্গলবার (২৪ মার্চ) জাতীয় সংসদ ভবনে কমিটির প্রথম বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব তথ্য জানান।

জয়নুল আবেদীন বলেন, তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকারের আমলে বিশেষ পরিস্থিতিতে ১৩৩টি অধ্যাদেশ জারি করা হয়েছিল। এই অধ্যাদেশগুলো জনস্বার্থ ও ভবিষ্যৎ প্রেক্ষাপটে কতটুকু কার্যকর, তা যাচাইয়ের জন্য সংসদ থেকে এই বিশেষ কমিটি গঠন করা হয়েছে।

তিনি জানান, প্রথম বৈঠকে অর্ধেকেরও কম অধ্যাদেশ পরীক্ষা করা হয়েছে। কিছু বিষয়ে সদস্যদের ভিন্নমত রয়েছে, যা নিয়ে পরবর্তী সভায় বিস্তারিত আলোচনা হবে।

কমিটির কাজ দ্রুত শেষ করতে আগামীকাল বুধবার দুপুর ২টায় আবারও দ্বিতীয় বৈঠক ডাকা হয়েছে বলে জানান সভাপতি। তিনি বলেন, ‘যদি কালকের মধ্যে সব অধ্যাদেশ যাচাই শেষ না হয়, তবে প্রয়োজনে আরও বৈঠক করা হবে। তবে আগামী ২ তারিখের আগেই যাচাই-বাছাই প্রক্রিয়া শেষ করে সংসদের কাছে উপস্থাপনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।’

এক প্রশ্নের জবাবে কমিটির সভাপতি বলেন, যাচাই-বাছাই শেষ হওয়ার পর সম্ভবত এক সপ্তাহের মধ্যেই প্রতিবেদনটি সংসদে ভেটিং ও পাসের জন্য উত্থাপিত হতে পারে। প্রতিটি অধ্যাদেশ পুঙ্খানুপুঙ্খভাবে এবং নিরপেক্ষভাবে বিশ্লেষণ করা হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

লক্ষ্মীপুরে ইটভাটায় বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিকের মৃত্যু

এক সপ্তাহের মধ্যে ১৩৩ অধ্যাদেশের প্রতিবেদন জমা দেব : কমিটির সভাপতি

প্রকাশিত: ০৫:২০:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬