বাংলাদেশ ০৮:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
শিরোনামঃ
Logo মুনাফা কমে নোকিয়া ১৪ হাজার কর্মী ছাঁটাইয়ের প্রস্তুতি নিচ্ছে Logo রিজিকের বরকত বৃদ্ধির জন্য করণীয়: ইস্তিগফার, দরুদ, সদকা ও তাকওয়া Logo বৈশ্বিক জ্বালানি সংকটের প্রভাব: সব শিক্ষাপ্রতিষ্ঠানে তিন দিন অনলাইনে, তিন দিন সশরীরে ক্লাস Logo অবৈধ সমুদ্রপথে ইউরোপ যাত্রা: বাংলাদেশিরা মানবপাচার ও নির্যাতনের শিকার Logo রংপুরে তেলের চরম সংকট, বোতল-জারে চলে যাচ্ছে পাম্পের তেল Logo এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ: একাদশে দুই পরিবর্তন Logo নারায়ণগঞ্জে স্কুলছাত্র হত্যায় রিপনের মৃত্যুদণ্ড, অপর আসামি রাব্বি খালাস Logo ডিজেল সংকটে বিপাকে কৃষক, পাম্পে তেল না পেয়ে মন্ত্রীকে সরাসরি ফোন Logo বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের এপিএস হিসেবে নিয়োগ পেলেন নজরুল ইসলাম Logo ঢাকাসহ ১৩ জেলায় রাতেই ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, বজ্রবৃষ্টি ও শিলাবৃষ্টির সতর্কতা

স্বাধীনতা ঘোষণা করলো ভারতের মণিপুর!

  • কাল প্রকাশ ডেস্ক
  • প্রকাশিত: ১০:২৪:০৩ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬
  • ৮২ বার দেখা হয়েছে

লন্ডনের একটি প্রেস কনফারেন্সে দুজন ব্যক্তি ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুর-এর স্বাধীনতার ঘোষণা দিয়েছে। পেছনের ব্যানারে স্পষ্ট লেখা—ভারত থেকে মণিপুর ঘোষণার ঘোষণা।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও নতুন করে আলোড়ন সৃষ্টি করেছে। ভিডিওতে দেখা যায়, ‘স্বাধীনতা ঘোষণা করলো ভারতের মণিপুর’

ভাইরাল পোস্টগুলোর ক্যাপশনে দাবি করা হচ্ছে, ভারতীয় ‘দখলদারিত্বের’বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে স্বাধীনতা ঘোষণা করেছে মণিপুর। কিছু পোস্টে এটিকে ঐতিহাসিক সিদ্ধান্ত বলে উল্লেখ করা হয়েছে। তবে অনুসন্ধানে উঠে এসেছে ভিন্ন চিত্র।

বিষয়টি যাচাই করতে আন্তর্জাতিক ও স্থানীয় বিভিন্ন গণমাধ্যমে খোঁজ নেওয়া হলে সাম্প্রতিক সময়ে মণিপুরের স্বাধীনতা ঘোষণার কোনো নির্ভরযোগ্য খবর পাওয়া যায়নি। চলমান জাতিগত উত্তেজনা ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সংবাদ থাকলেও স্বাধীন রাষ্ট্র ঘোষণার বিষয়ে কোনো স্বীকৃত সূত্র তথ্য দেয়নি।

রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে জানা যায়, ভাইরাল ভিডিওটি নতুন নয়। এটি ২০১৯ সালের একটি ঘটনার ভিডিও। সে সময় লন্ডনে এক সংবাদ সম্মেলনে দুজন বিচ্ছিন্নতাবাদী নেতা নিজেদের ‘মণিপুর রাজ্য পরিষদ’-এর প্রতিনিধি দাবি করে প্রবাসী সরকার গঠনের ঘোষণা দেন। তারা দাবি করেন, তারা মণিপুরের মহারাজার পক্ষে কথা বলছেন। তবে তাদের ঘোষণার কোনো সরকারি বা আন্তর্জাতিক স্বীকৃতি ছিল না।

ভিডিওর ভিজ্যুয়াল বিশ্লেষণেও মিলেছে গুরুত্বপূর্ণ তথ্য। ব্যানারে স্পষ্টভাবে লেখা রয়েছে “29 October, London”—যা ২০১৯ সালের ওই সংবাদ সম্মেলনের তারিখ ও স্থানের সঙ্গে মিলে যায়। অথচ ভাইরাল পোস্টে ভিডিওটি এমনভাবে উপস্থাপন করা হয়েছে যেন এটি সাম্প্রতিক ও আনুষ্ঠানিক রাষ্ট্রঘোষণা।

বর্তমান বাস্তবতা হলো, মণিপুর এখনো আনুষ্ঠানিকভাবে ভারত-এর একটি অঙ্গরাজ্য। কোনো স্বীকৃত আন্তর্জাতিক সংস্থা বা ভারত সরকার মণিপুরের স্বাধীনতার ঘোষণা নিশ্চিত করেনি।

‘স্বাধীনতা ঘোষণা করলো ভারতের মণিপুর’ শিরোনামে প্রচারিত তথ্যটি বিভ্রান্তিকর। এটি মূলত ২০১৯ সালের একটি বিচ্ছিন্ন রাজনৈতিক ঘটনার ভিডিও, যা নতুন প্রেক্ষাপটে ছড়িয়ে ভুল ধারণা তৈরি করা হচ্ছে। তাই সামাজিক মাধ্যমে প্রচারিত এমন সংবাদের ক্ষেত্রে সতর্কতা ও তথ্য যাচাই অত্যন্ত জরুরি।

জনপ্রিয় সংবাদ

মুনাফা কমে নোকিয়া ১৪ হাজার কর্মী ছাঁটাইয়ের প্রস্তুতি নিচ্ছে

স্বাধীনতা ঘোষণা করলো ভারতের মণিপুর!

প্রকাশিত: ১০:২৪:০৩ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬