বাংলাদেশ ০৮:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
শিরোনামঃ
Logo মুনাফা কমে নোকিয়া ১৪ হাজার কর্মী ছাঁটাইয়ের প্রস্তুতি নিচ্ছে Logo রিজিকের বরকত বৃদ্ধির জন্য করণীয়: ইস্তিগফার, দরুদ, সদকা ও তাকওয়া Logo বৈশ্বিক জ্বালানি সংকটের প্রভাব: সব শিক্ষাপ্রতিষ্ঠানে তিন দিন অনলাইনে, তিন দিন সশরীরে ক্লাস Logo অবৈধ সমুদ্রপথে ইউরোপ যাত্রা: বাংলাদেশিরা মানবপাচার ও নির্যাতনের শিকার Logo রংপুরে তেলের চরম সংকট, বোতল-জারে চলে যাচ্ছে পাম্পের তেল Logo এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ: একাদশে দুই পরিবর্তন Logo নারায়ণগঞ্জে স্কুলছাত্র হত্যায় রিপনের মৃত্যুদণ্ড, অপর আসামি রাব্বি খালাস Logo ডিজেল সংকটে বিপাকে কৃষক, পাম্পে তেল না পেয়ে মন্ত্রীকে সরাসরি ফোন Logo বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের এপিএস হিসেবে নিয়োগ পেলেন নজরুল ইসলাম Logo ঢাকাসহ ১৩ জেলায় রাতেই ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, বজ্রবৃষ্টি ও শিলাবৃষ্টির সতর্কতা

মঞ্জুরুল আহসান মুন্সীকে বিএনপির সব পদ থেকে বহিষ্কার

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: ০৯:৪৩:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬
  • ২০২ বার দেখা হয়েছে

কুমিল্লা–৪ (দেবীদ্বার) আসনে ঋণখেলাপীর দায়ে প্রার্থিতা বাতিল হওয়া মঞ্জুরুল আহসান মুন্সীকে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ দলীয় সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি ) রাত সোয়া ৯টার দিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় নীতি, আদর্শ এবং সংগঠন পরিপন্থি বক্তব্য ও কার্যকলাপের জন্য বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মঞ্জুরুল আহসান মুন্সীকে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ দলীয় সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

এর আগে দুপুরে মঞ্জুরুল আহসান মুন্সীর একটি বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই ভিডিওতে তাকে বলতে শোনা যায়- ‘যদি ক্ষমতায় বিএনপি থাকে, আর যদি আপনারা অন্য দলকে ভোট দেন, আমি কিন্তু আপনাদের কাউকে ছাড়ব না। প্রয়োজনে ঘরবাড়ি পোড়াইয়া সব ছারখার করে দেব।’

জনপ্রিয় সংবাদ

মুনাফা কমে নোকিয়া ১৪ হাজার কর্মী ছাঁটাইয়ের প্রস্তুতি নিচ্ছে

মঞ্জুরুল আহসান মুন্সীকে বিএনপির সব পদ থেকে বহিষ্কার

প্রকাশিত: ০৯:৪৩:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬