বাংলাদেশ ০২:১০ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo মেস থেকে পাবিপ্রবির ছাত্রীর মরদেহ উদ্ধার Logo ইউপি চেয়ারম্যানের আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা স্থগিত, প্যানেল চেয়ারম্যানকে দায়িত্ব Logo তালমা নদীতে বাঁধ নির্মাণে রাস্তা সংকোচন: মিথ্যা অভিযোগ ও অপপ্রচারের প্রতিবাদ Logo আ.লীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ Logo নওগাঁয় স্কুল ছুটির পর শ্রেণিকক্ষে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোচিং বাণিজ্যের অভিযোগ Logo ইউএনওর বিরুদ্ধে ফেসবুক লাইভ, সেই নারীর বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা Logo মণিরামপুরে নজরুল বর্ষের উদ্বোধন Logo ছাত্রশক্তির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সিয়ামকে ফোনে প্রাণনাশের হুমকির অভিযোগ Logo চাটমোহরে ভ্রাম্যমাণ আদালতে দুই মাদকসেবীর কারাদণ্ড Logo পাবনায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে অনুদানের চেক বিতরণ

জবির কেন্দ্রীয় লাইব্রেরিতে সময় ও আসন বৃদ্ধি, স্বস্তিতে শিক্ষার্থীরা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরিতে শিক্ষার্থীদের বাড়তে থাকা চাপ মোকাবেলায় নতুন উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। জকসুর পাঠাগার সম্পাদকের প্রস্তাবের ভিত্তিতে উপাচার্য লাইব্রেরির সময়সীমা বৃদ্ধি ও আসনসংখ্যা বাড়ানোর ঘোষণা দিয়েছেন।

সম্প্রতি লাইব্রেরিতে শিক্ষার্থীদের উপস্থিতি উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাওয়ায় আসন সংকট তীব্র হয়ে ওঠে। এ পরিস্থিতিতে অতিরিক্ত ২০০টি নতুন আসন যুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা শিক্ষার্থীদের জন্য বড় স্বস্তি হিসেবে দেখা হচ্ছে।

এছাড়া এখন থেকে লাইব্রেরি খোলা থাকবে সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত। আগে সীমিত সময়ের কারণে অনেক শিক্ষার্থী লাইব্রেরির সুবিধা নিতে পারতেন না। নতুন সময়সূচি তাদের জন্য পড়াশোনার সুযোগ আরও বাড়াবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

শিক্ষার্থীদের ব্যক্তিগত জিনিসপত্র সুরক্ষিত রাখতে লাইব্রেরিতে দুটি নতুন ব্যাগ সেলফ স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এতে নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় থাকবে আশা করছেন শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের এই পদক্ষেপকে ইতিবাচক এবং শিক্ষার্থীবান্ধব হিসেবে দেখছেন সাধারণ শিক্ষার্থীরা। তাদের মতে, এতে পড়াশোনার পরিবেশ উন্নত হবে এবং লাইব্রেরি ব্যবহারে ভোগান্তি কমবে।

জকসুর পাঠাগার ও সেমিনার সম্পাদক রিয়াসাল রাকিব বলেন, “শিক্ষার্থীদের প্রয়োজনকে গুরুত্ব দিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভবিষ্যতেও লাইব্রেরির মান উন্নয়নে আরও কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।”

শনিবার, ৯ মে ২০২৬

জনপ্রিয় সংবাদ

মেস থেকে পাবিপ্রবির ছাত্রীর মরদেহ উদ্ধার

জবির কেন্দ্রীয় লাইব্রেরিতে সময় ও আসন বৃদ্ধি, স্বস্তিতে শিক্ষার্থীরা

প্রকাশিত: ০৩:০৯:০৭ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬