সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬ | ১২ আশ্বিন, ১৪৩৩ | ১৫ রবিউস সানী, ১৪৪৮ | সন্ধ্যা ৬:৪৫:০৮
শিরোনাম
● নেপালে হিমলুং পর্বতে তুষারধসে প্রাণহানি ২, নিখোঁজ ১৪ ● জার্মানির ‘অপারচুনিটি কার্ড’ কী, কারা পাবেন? ● দেশের ৪ বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস ● ভারতে এবার নতুন আন্দোলনের ডাক ‘তেলাপোকা’ পার্টির ● পাবনায় বটগাছের নিচে বস্তায় মিলল ১৫ রাউন্ড গুলি, দেশীয় অস্ত্র ● মানবতাবিরোধী অপরাধে কামাল মজুমদারসহ ১৯ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ ● শিক্ষকদের বদলি কার্যক্রম শুরু নিয়ে যা জানা গেল ● শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা, জাবি ছাত্রশক্তি নেতা আটক ● কুবিতে সংঘর্ষের পর প্রক্টরকে অভিযোগপত্র, ৮ দফা দাবি আবাসিক শিক্ষার্থীদের ● কাপ্তাইয়ে বিজিবির ওপর হামলার অভিযোগ, ২৪ ঘণ্টার আল্টিমেটাম পিসিসিপির ● নেপালে হিমলুং পর্বতে তুষারধসে প্রাণহানি ২, নিখোঁজ ১৪ ● জার্মানির ‘অপারচুনিটি কার্ড’ কী, কারা পাবেন? ● দেশের ৪ বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস ● ভারতে এবার নতুন আন্দোলনের ডাক ‘তেলাপোকা’ পার্টির ● পাবনায় বটগাছের নিচে বস্তায় মিলল ১৫ রাউন্ড গুলি, দেশীয় অস্ত্র ● মানবতাবিরোধী অপরাধে কামাল মজুমদারসহ ১৯ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ ● শিক্ষকদের বদলি কার্যক্রম শুরু নিয়ে যা জানা গেল ● শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা, জাবি ছাত্রশক্তি নেতা আটক ● কুবিতে সংঘর্ষের পর প্রক্টরকে অভিযোগপত্র, ৮ দফা দাবি আবাসিক শিক্ষার্থীদের ● কাপ্তাইয়ে বিজিবির ওপর হামলার অভিযোগ, ২৪ ঘণ্টার আল্টিমেটাম পিসিসিপির

নির্বাচনে চমক দেখিয়েও অনিশ্চয়তায় থালাপতি বিজয়

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৮ মে, ২০২৬, ১২:০০
শেয়ার: mail
নির্বাচনে চমক দেখিয়েও অনিশ্চয়তায় থালাপতি বিজয়

অনলাইন ডেস্ক। ছবি: সংগৃহীত

তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে চমক দেখিয়েছে অভিনেতা থালাপতি বিজয়ের দল তামিলাগা ভেট্ট্রি কাজাগাম (টিভিকে)। তবে এককভাবে সরকার গঠনের মতো সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় রাজ্যের রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নতুন জোট সমীকরণ ও উত্তেজনা।

শুক্রবার (৮ মে) এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, সরকার গঠনের প্রক্রিয়ায় দ্রাবিড় মুনেত্র কড়গম (ডিএমকে) অথবা সর্বভারতীয় আন্না দ্রাবিড় মুনেত্র কড়গম (এআইএডিএমকে) এগোলে টিভিকের ১০৭ এমপি একযোগে পদত্যাগ করবেন বলে হুঁশিয়ারি দিয়েছে দলটি।

দলীয় সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ডিএমকে নেতা এম কে স্টালিন এবং এআইএডিএমকে নেতা ই পালানিস্বামীর শিবিরে গুরুত্বপূর্ণ বৈঠকের পরই এ পরিস্থিতি তৈরি হয়েছে। দুই দলের সম্ভাব্য জোট নিয়ে রাজনৈতিক মহলে জোর গুঞ্জন চলছে।

অবৈধ বাংলাদেশি প্রত্যাবাসনে ঢাকার সহযোগিতা চাইল দিল্লি

টিভিকে ১০৭টি আসনে জয় পেয়ে নিজেদের একক বৃহত্তম দল হিসেবে দাবি করছে। দলটির মতে, সেই বিবেচনায় সরকার গঠনের জন্য গভর্নরের উচিত ছিল তাদের আমন্ত্রণ জানানো।

তবে তামিলনাড়ুর গভর্নর আর ভি আর্লেকার বিজয়ের সেই দাবি প্রত্যাখ্যান করেছেন। তিনি জানিয়েছেন, সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা এখনো টিভিকের হাতে নেই।

সূত্র জানায়, টানা দুই দিনের বৈঠকেও গভর্নর একই অবস্থানে অনড় থাকেন। তিনি স্পষ্ট করে বলেন, সরকার গঠনের দাবি জানাতে হলে অন্তত ১১৮ এমপির সমর্থনপত্র জমা দিতে হবে।

রাজভবনের এক বিবৃতিতে বলা হয়েছে, সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠ সমর্থন এখনো নিশ্চিত হয়নি।

এদিকে সংখ্যাগরিষ্ঠতা অর্জনে সমর্থন জোগাড়ে তৎপরতা শুরু করেছে টিভিকে। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, কংগ্রেসের পাঁচ এমপি ইতোমধ্যে দলটির প্রতি সমর্থন জানিয়েছেন। এছাড়া বামপন্থী দল ও কয়েকটি ছোট দলের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে তারা।

দলীয় সূত্র আরও জানিয়েছে, রাজনৈতিক পরিস্থিতি অনুকূলে না এলে বিষয়টি আদালতে নেওয়ার প্রস্তুতিও চলছে।

kalprakash.com/SAS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ৮ মে ২০২৬ | Globe kalprakash.com

নির্বাচনে চমক দেখিয়েও অনিশ্চয়তায় থালাপতি বিজয়

বিস্তারিত কমেন্টে