শনিবার, ২২ আগস্ট, ২০২৬ | ৬ ভাদ্র, ১৪৩৩ | ৮ রবিউল আউয়াল, ১৪৪৮ | বিকাল ৪:৫৩:৩৬

ইরান-সংঘাত আশঙ্কায় আমিরাতে মার্কিন দূতাবাসের সতর্কতা, নাগরিকদের নিরাপদ আশ্রয়ের প্রস্তুতির নির্দেশ

কাল প্রকাশ
প্রকাশ: মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ১১:৩৮
শেয়ার: mail
ইরান-সংঘাত আশঙ্কায় আমিরাতে মার্কিন দূতাবাসের সতর্কতা, নাগরিকদের নিরাপদ আশ্রয়ের প্রস্তুতির নির্দেশ

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

ইরান থেকে সম্ভাব্য হুমকি ও আকাশপথে নিরাপত্তা ঝুঁকির আশঙ্কায় সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্রের মিশন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় মিশন জানায়, তারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং আমেরিকান নাগরিকদের স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলার পাশাপাশি প্রয়োজন হলে দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার প্রস্তুতি রাখতে বলা হয়েছে।

এর আগে সোমবার সংযুক্ত আরব আমিরাত দাবি করে, তারা ইরান থেকে নিক্ষেপ করা ১৫টি ক্ষেপণাস্ত্র এবং চারটি ড্রোন ভূপাতিত করেছে। ঘটনাটিকে তারা ‘বিশ্বাসঘাতকতামূলক হামলা’ হিসেবে আখ্যা দিয়ে পাল্টা জবাব দেওয়ার অধিকার সংরক্ষণের কথা জানিয়েছে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত ইরানের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

মার্কিন মিশন আরও জানায়, সংযুক্ত আরব আমিরাতের জন্য তাদের ভ্রমণ সতর্কতা বর্তমানে তৃতীয় স্তরে অপরিবর্তিত রয়েছে, যার অর্থ হলো দেশটিতে ভ্রমণের বিষয়ে পুনর্বিবেচনার পরামর্শ দেওয়া হয়েছে।

বিবৃতিতে বলা হয়, দূতাবাস ও কনস্যুলেট জেনারেল স্বাভাবিকভাবে খোলা থাকলেও জরুরি নয় এমন মার্কিন সরকারি কর্মীদের ইতিমধ্যে দেশটির বাইরে সরিয়ে নেওয়া হয়েছে।

সূত্র: আল জাজিরা

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ৫ মে ২০২৬ | Globe kalprakash.com

ইরান-সংঘাত আশঙ্কায় আমিরাতে মার্কিন দূতাবাসের সতর্কতা, নাগরিকদের নিরাপদ আশ্রয়ের প্রস্তুতির নির্দেশ

বিস্তারিত কমেন্টে