মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬ | ২০ আশ্বিন, ১৪৩৩ | ২৩ রবিউস সানী, ১৪৪৮ | দুপুর ২:৪১:৫২
শিরোনাম
● শার্শায় গাছে ধাক্কা খেয়ে কাভার্ড ভ্যানের হেলপার নিহত ● কুবিতে ছয় শিক্ষকের পদ শূন্য ঘোষণা ● নয়াপল্টনে এসি বিস্ফোরণে যুবকের মৃত্যু ● হানিয়া আমিরের হাতে আরবি ট্যাটুর অর্থ কী? ভক্তদের মাঝে কৌতূহল ● বিশেষ এই মুহূর্তগুলো খুব মিস করব: মেসি ● নাটোরের নলডাঙ্গায় ক্ষতিকর পোকা শনাক্তে আলোক ফাঁদ স্থাপন ● নাটোরে কালো জাদুর অভিযোগে তিন নারীকে জুতার মালা পরিয়ে গ্রাম প্রদক্ষিণ ● পাবনায় নিখোঁজ ব্যবসায়ীর পোড়া লাশ মিলল হলুদের ক্ষেতে ● পাবিপ্রবিতে ৬ শতাধিক নবীনকে ছাত্রদলের বরণ ● কসবায় কৃষি জমির উর্বরতা বাড়াতে ভার্মিকম্পোস্ট প্রকল্প ● শার্শায় গাছে ধাক্কা খেয়ে কাভার্ড ভ্যানের হেলপার নিহত ● কুবিতে ছয় শিক্ষকের পদ শূন্য ঘোষণা ● নয়াপল্টনে এসি বিস্ফোরণে যুবকের মৃত্যু ● হানিয়া আমিরের হাতে আরবি ট্যাটুর অর্থ কী? ভক্তদের মাঝে কৌতূহল ● বিশেষ এই মুহূর্তগুলো খুব মিস করব: মেসি ● নাটোরের নলডাঙ্গায় ক্ষতিকর পোকা শনাক্তে আলোক ফাঁদ স্থাপন ● নাটোরে কালো জাদুর অভিযোগে তিন নারীকে জুতার মালা পরিয়ে গ্রাম প্রদক্ষিণ ● পাবনায় নিখোঁজ ব্যবসায়ীর পোড়া লাশ মিলল হলুদের ক্ষেতে ● পাবিপ্রবিতে ৬ শতাধিক নবীনকে ছাত্রদলের বরণ ● কসবায় কৃষি জমির উর্বরতা বাড়াতে ভার্মিকম্পোস্ট প্রকল্প

জানুয়ারির বিক্ষোভে জড়িত তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ৪ মে, ২০২৬, ৬:৩১
শেয়ার: mail
জানুয়ারির বিক্ষোভে জড়িত তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

ফাইল ছবি

ইরানের পূর্বাঞ্চলীয় শহর মাশহাদে গত জানুয়ারিতে সংঘটিত দাঙ্গা ও সহিংসতার ঘটনায় দোষী সাব্যস্ত তিন ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। দেশটির বিচার বিভাগের সংবাদ সংস্থা মিজান এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, মৃত্যুদণ্ডপ্রাপ্ত তিনজন হলেন মেহদি রাসুলি, মোহাম্মদ রেজা মিরি এবং ইব্রাহিম দোলতাবাদি। তবে তাদের মৃত্যুদণ্ড ঠিক কখন এবং কোথায় কার্যকর করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

অন্যদিকে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি (HRANA) জানিয়েছে, ২৫ বছর বয়সী মেহদি রাসুলি এবং ২১ বছর বয়সী মোহাম্মদ রেজা মিরিকে রবিবার ভোরে মাশহাদের ভাকিলাবাদ কারাগারে ফাঁসি দেওয়া হয়।

জানা গেছে, ইরানে গত ডিসেম্বর মাসে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধিকে কেন্দ্র করে বিক্ষোভ শুরু হয়। পরে তা দ্রুত ছড়িয়ে পড়ে এবং দেশজুড়ে ইসলামী প্রজাতন্ত্রবিরোধী আন্দোলনে রূপ নেয়। বিশেষ করে ৮ ও ৯ জানুয়ারির রাতে পরিস্থিতি আরও সহিংস হয়ে ওঠে বলে আলজাজিরার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

মানবাধিকার সংগঠনগুলোর দাবি, বিক্ষোভ দমনে নিরাপত্তা বাহিনীর অভিযানে বহু মানুষ নিহত ও আহত হয়েছেন। তবে ইরান সরকার এসব অভিযোগ অস্বীকার করে বলেছে, দাঙ্গাকারীরাই সহিংসতার জন্য দায়ী এবং তারা বিদেশি শক্তির সহায়তায় অস্থিরতা সৃষ্টি করেছিল।

মিজানের প্রতিবেদনে আরও বলা হয়, মেহদি রাসুলি ও মোহাম্মদ রেজা মিরিকে নিরাপত্তা বাহিনীর এক সদস্যকে হত্যার জন্য দায়ী করা হয়েছে। অন্যদিকে ইব্রাহিম দোলতাবাদিকে মাশহাদের অস্থিরতার অন্যতম উসকানিদাতা হিসেবে চিহ্নিত করা হয়েছে।

ঘটনাটি ইরানের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি ও মানবাধিকার ইস্যুতে নতুন করে আন্তর্জাতিক আলোচনা সৃষ্টি করেছে।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ৪ মে ২০২৬ | Globe kalprakash.com

জানুয়ারির বিক্ষোভে জড়িত তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

বিস্তারিত কমেন্টে