শনিবার, ২২ আগস্ট, ২০২৬ | ৬ ভাদ্র, ১৪৩৩ | ৮ রবিউল আউয়াল, ১৪৪৮ | রাত ১১:১৪:৩৩

ট্রাম্পের মন্তব্যে নতুন করে জটিলতা যুক্তরাষ্ট্র-ইরান

কাল প্রকাশ
প্রকাশ: রবিবার, ৩ মে, ২০২৬, ১০:১৬
শেয়ার: mail
ট্রাম্পের মন্তব্যে নতুন করে জটিলতা যুক্তরাষ্ট্র-ইরান

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

ইরানের পাঠানো নতুন শান্তি প্রস্তাব নিয়ে শিগগিরই সিদ্ধান্ত জানাবেন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে প্রস্তাবটি গ্রহণযোগ্য হওয়ার সম্ভাবনা কম বলেও মন্তব্য করেছেন তিনি।

শনিবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেন, বৈশ্বিক অস্থিরতায় ভূমিকার জন্য ইরান এখনো যথেষ্ট মূল্য দেয়নি। তাই তেহরানের পাঠানো প্রস্তাব নিয়ে তার সন্দেহ রয়েছে।

বর্তমান আঞ্চলিক উত্তেজনার মধ্যেই এ মন্তব্য করেন ট্রাম্প। সে সময় তিনি ওয়েস্ট পাম বিচ-এ অবস্থান করছিলেন।

যদিও ইরানের প্রস্তাবের বিস্তারিত প্রকাশ করা হয়নি, তবে ট্রাম্পের প্রতিক্রিয়াকে ঘিরে দুই দেশের মধ্যে কূটনৈতিক সমঝোতার সম্ভাবনা আরও জটিল হয়ে উঠতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

সূত্র: এএফপি

kalprakash.com/SAS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ৩ মে ২০২৬ | Globe kalprakash.com

ট্রাম্পের মন্তব্যে নতুন করে জটিলতা যুক্তরাষ্ট্র-ইরান

বিস্তারিত কমেন্টে