শনিবার, ২২ আগস্ট, ২০২৬ | ৬ ভাদ্র, ১৪৩৩ | ৮ রবিউল আউয়াল, ১৪৪৮ | রাত ৯:০৪:০৩

নবীন চিকিৎসক গড়ার পথচলা শুরু, আজ খুলছে ১১২ মেডিকেল কলেজ

কাল প্রকাশ
প্রকাশ: রবিবার, ৩ মে, ২০২৬, ৯:৫৯
শেয়ার: mail
নবীন চিকিৎসক গড়ার পথচলা শুরু, আজ খুলছে ১১২ মেডিকেল কলেজ

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

দেশের ১১২টি মেডিকেল কলেজে আজ রোববার থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ এমবিবিএসের ক্লাস। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখওয়াত হোসেন সকালে এই কার্যক্রমের উদ্বোধন করবেন। দেশের বিভিন্ন প্রান্তে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীরা অনলাইনে অনুষ্ঠানে অংশ নেবেন।

উদ্বোধনী আয়োজনে উপস্থিত থাকবেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব কামরুজ্জামান চৌধুরী, স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন এবং বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের সভাপতি অধ্যাপক সাইফুল ইসলাম।

নতুন শিক্ষার্থীদের স্বাগত জানাতে স্বাস্থ্য শিক্ষা অধিদফতর তিন দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে। প্রতিটি মেডিকেল কলেজে আলাদাভাবে নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। পাশাপাশি শিক্ষার্থীদের অংশগ্রহণে দেশজুড়ে বৃক্ষরোপণ কর্মসূচিও পালন করা হবে। এ উদ্যোগের আওতায় ১১ হাজারের বেশি গাছ লাগানোর পরিকল্পনা রয়েছে।

মেডিকেল শিক্ষার্থীদের মানসিক চাপ সামাল দিতে প্রতিটি কলেজে বিশেষ মোটিভেশনাল লেকচারের ব্যবস্থাও রাখা হয়েছে। আয়োজকরা বলছেন, এর মাধ্যমে শিক্ষার্থীদের মেডিকেল শিক্ষার কঠিন ও প্রতিযোগিতামূলক পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে সহায়তা করা হবে।

চলতি শিক্ষাবর্ষে দেশের ৩৭টি সরকারি, ৬৮টি বেসরকারি এবং সশস্ত্র বাহিনী পরিচালিত ৭টি মেডিকেল কলেজে মোট ১১ হাজার ৮৩৩ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পেয়েছেন। এমবিবিএস ও বিডিএস কোর্সে ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছিলেন ১ লাখ ২২ হাজারের বেশি শিক্ষার্থী। ডেন্টাল কলেজগুলোর ক্লাস শুরু হবে চলতি মাসের দ্বিতীয়ার্ধে।

kalprakash.com/SAS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ৩ মে ২০২৬ | Globe kalprakash.com

নবীন চিকিৎসক গড়ার পথচলা শুরু, আজ খুলছে ১১২ মেডিকেল কলেজ

বিস্তারিত কমেন্টে