রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬ | ২ কার্তিক, ১৪৩৩ | ৬ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | ভোর ৪:০৮:৫৬
শিরোনাম
● তাইজের গুরুত্বপূর্ণ একাধিক জেলা দখল করল হুথিরা ● নাটোরে দুর্গাপূজা উপলক্ষে ২০০ দরিদ্র বিধবা নারীকে শাড়ি উপহার দিলেন বিএনপি নেতা আসাদ ● এআই বিপত্তি, আদালতের দ্বারস্থ কৃতি স্যানন ● ডেঙ্গুর পরে চুল পড়া বেড়ে গেছে? জেনে নিন কী করবেন ● জিটিএ ৬ তৈরির খরচ এক বিলিয়ন ডলার ছাড়াতে পারে ● ওয়ালটনে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, প্রভিডেন্ট ফান্ডসহ রয়েছে ভাতা-বিমা ● বাউফলের ধুলিয়ায় ছাত্রনেতা রাফার উদ্যোগে ৩টি বক্স কালভার্ট নির্মাণ প্রকল্প ● এইচএসসি পাসেই স্বাস্থ্য সহকারী নিয়োগ, দ্রুত আবেদন করুন ● ২ জেলায় স্টোর বিভাগে নিয়োগ দেবে আকিজ গ্রুপ ● ঢাকা থেকে রিয়াদগামী ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত ● তাইজের গুরুত্বপূর্ণ একাধিক জেলা দখল করল হুথিরা ● নাটোরে দুর্গাপূজা উপলক্ষে ২০০ দরিদ্র বিধবা নারীকে শাড়ি উপহার দিলেন বিএনপি নেতা আসাদ ● এআই বিপত্তি, আদালতের দ্বারস্থ কৃতি স্যানন ● ডেঙ্গুর পরে চুল পড়া বেড়ে গেছে? জেনে নিন কী করবেন ● জিটিএ ৬ তৈরির খরচ এক বিলিয়ন ডলার ছাড়াতে পারে ● ওয়ালটনে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, প্রভিডেন্ট ফান্ডসহ রয়েছে ভাতা-বিমা ● বাউফলের ধুলিয়ায় ছাত্রনেতা রাফার উদ্যোগে ৩টি বক্স কালভার্ট নির্মাণ প্রকল্প ● এইচএসসি পাসেই স্বাস্থ্য সহকারী নিয়োগ, দ্রুত আবেদন করুন ● ২ জেলায় স্টোর বিভাগে নিয়োগ দেবে আকিজ গ্রুপ ● ঢাকা থেকে রিয়াদগামী ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত

গ্রামীণ স্বাস্থ্যসেবা জোরদারে ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা: প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ২ মে, ২০২৬, ৩:৩১
শেয়ার: mail
গ্রামীণ স্বাস্থ্যসেবা জোরদারে ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা: প্রধানমন্ত্রী

গ্রামীণ পর্যায়ে স্বাস্থ্যসেবা উন্নয়নের লক্ষ্যে নতুন করে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২ মে) সিলেট সিটি করপোরেশন আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।

প্রধানমন্ত্রী বলেন, নিয়োগপ্রাপ্তদের মধ্যে প্রায় ৮০ শতাংশই নারী হবেন। তারা ঘরে ঘরে গিয়ে স্বাস্থ্যসচেতনতা বাড়ানোর কাজ করবেন এবং বিশেষভাবে গ্রামীণ জনগোষ্ঠীর স্বাস্থ্যজ্ঞান বৃদ্ধিতে ভূমিকা রাখবেন।

তিনি আরও বলেন, এসব স্বাস্থ্যকর্মী মানুষের দৈনন্দিন জীবনযাত্রা ও খাদ্যাভ্যাস সম্পর্কে সচেতনতা তৈরি করবেন—যেমন কোন খাবার ডায়াবেটিস বা হৃদরোগের ঝুঁকি কমায়, এবং কীভাবে জীবনধারা পরিবর্তনের মাধ্যমে স্বাস্থ্য ভালো রাখা যায়।

তারেক রহমান জানান, সরকার চায় মানুষকে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবার মাধ্যমে সুস্থ রাখা, যাতে চিকিৎসার ওপর চাপ কমে এবং প্রাথমিক পর্যায়েই রোগ প্রতিরোধ করা যায়।

সমাবেশে তিনি আরও বলেন, গ্রামীণ এলাকায় পানি ব্যবস্থাপনা ও খাল খননকে গুরুত্ব দেওয়া হচ্ছে, কারণ অতিরিক্ত ভূগর্ভস্থ পানি উত্তোলন ভবিষ্যতে বড় সংকট তৈরি করতে পারে।

এছাড়া তিনি সিলেটের ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল দ্রুত চালু করে তা ১২০০ শয্যায় উন্নীত করার পরিকল্পনার কথাও জানান। পাশাপাশি নগরবাসীকে প্লাস্টিক ও বর্জ্য ব্যবস্থাপনায় আরও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ২ মে ২০২৬ | Globe kalprakash.com

গ্রামীণ স্বাস্থ্যসেবা জোরদারে ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা: প্রধানমন্ত্রী

বিস্তারিত কমেন্টে