শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ | ১ কার্তিক, ১৪৩৩ | ৫ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | রাত ১১:১৬:১২
শিরোনাম
● তাইজের গুরুত্বপূর্ণ একাধিক জেলা দখল করল হুথিরা ● নাটোরে দুর্গাপূজা উপলক্ষে ২০০ দরিদ্র বিধবা নারীকে শাড়ি উপহার দিলেন বিএনপি নেতা আসাদ ● এআই বিপত্তি, আদালতের দ্বারস্থ কৃতি স্যানন ● ডেঙ্গুর পরে চুল পড়া বেড়ে গেছে? জেনে নিন কী করবেন ● জিটিএ ৬ তৈরির খরচ এক বিলিয়ন ডলার ছাড়াতে পারে ● ওয়ালটনে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, প্রভিডেন্ট ফান্ডসহ রয়েছে ভাতা-বিমা ● বাউফলের ধুলিয়ায় ছাত্রনেতা রাফার উদ্যোগে ৩টি বক্স কালভার্ট নির্মাণ প্রকল্প ● এইচএসসি পাসেই স্বাস্থ্য সহকারী নিয়োগ, দ্রুত আবেদন করুন ● ২ জেলায় স্টোর বিভাগে নিয়োগ দেবে আকিজ গ্রুপ ● ঢাকা থেকে রিয়াদগামী ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত ● তাইজের গুরুত্বপূর্ণ একাধিক জেলা দখল করল হুথিরা ● নাটোরে দুর্গাপূজা উপলক্ষে ২০০ দরিদ্র বিধবা নারীকে শাড়ি উপহার দিলেন বিএনপি নেতা আসাদ ● এআই বিপত্তি, আদালতের দ্বারস্থ কৃতি স্যানন ● ডেঙ্গুর পরে চুল পড়া বেড়ে গেছে? জেনে নিন কী করবেন ● জিটিএ ৬ তৈরির খরচ এক বিলিয়ন ডলার ছাড়াতে পারে ● ওয়ালটনে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, প্রভিডেন্ট ফান্ডসহ রয়েছে ভাতা-বিমা ● বাউফলের ধুলিয়ায় ছাত্রনেতা রাফার উদ্যোগে ৩টি বক্স কালভার্ট নির্মাণ প্রকল্প ● এইচএসসি পাসেই স্বাস্থ্য সহকারী নিয়োগ, দ্রুত আবেদন করুন ● ২ জেলায় স্টোর বিভাগে নিয়োগ দেবে আকিজ গ্রুপ ● ঢাকা থেকে রিয়াদগামী ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত

জলাবদ্ধতা রোধে খাল খননে জোর দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ২ মে, ২০২৬, ২:১১
শেয়ার: mail
জলাবদ্ধতা রোধে খাল খননে জোর দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান

জলাবদ্ধতা নিরসনে দেশের খালগুলো খননের ওপর গুরুত্ব দিচ্ছে সরকার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২ মে) সিলেট নগরীর সুধী সমাবেশে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, বৃষ্টির পানি নিষ্কাশন ও জলাবদ্ধতা নিয়ন্ত্রণে খাল খনন একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। পাশাপাশি তিনি জানান, কৃষিকাজে অতিরিক্ত ভূগর্ভস্থ পানি উত্তোলন ভবিষ্যতে ভয়াবহ পরিস্থিতি তৈরি করতে পারে, তাই এখনই সমন্বিত উদ্যোগ নেওয়া জরুরি।

তিনি আরও বলেন, সিলেটসহ হাওরাঞ্চলে বৃষ্টির কারণে ফসলের ক্ষতি হয়। নতুন বড় অবকাঠামো নির্মাণে সতর্ক থাকতে হবে, যাতে কৃষিজমি ক্ষতিগ্রস্ত না হয়।

সমাবেশে তিনি জানান, সিলেটের ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল দ্রুত চালু করে তা ধাপে ধাপে ১২০০ শয্যায় উন্নীত করা হবে। মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের অগ্রাধিকার বলেও উল্লেখ করেন তিনি।

পরিবেশ সচেতনতার ওপর জোর দিয়ে প্রধানমন্ত্রী বলেন, প্লাস্টিক, পলিথিন ও অন্যান্য বর্জ্য যত্রতত্র ফেলা বন্ধ করতে হবে। স্কুল পর্যায় থেকে এ বিষয়ে সচেতনতা তৈরি করা গেলে তা পরিবার ও সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে।

তিনি আরও জানান, কর্মসংস্থান বাড়াতে বন্ধ থাকা শিল্পকারখানা পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে এবং সিলেটে আইটি পার্ক স্থাপনের পরিকল্পনাও রয়েছে সরকারের।

এর আগে সকালে প্রধানমন্ত্রী সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান এবং হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেন। পরে তিনি বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও কর্মসূচিতে অংশ নেন। দিনের কর্মসূচি শেষে সন্ধ্যায় তার ঢাকায় ফেরার কথা রয়েছে।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ২ মে ২০২৬ | Globe kalprakash.com

জলাবদ্ধতা রোধে খাল খননে জোর দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান

বিস্তারিত কমেন্টে