শনিবার, ২২ আগস্ট, ২০২৬ | ৬ ভাদ্র, ১৪৩৩ | ৮ রবিউল আউয়াল, ১৪৪৮ | দুপুর ১২:৩১:৩৫

প্রথম সরকারি সফরে সিলেটে প্রধানমন্ত্রী তারেক রহমান

কাল প্রকাশ
প্রকাশ: শনিবার, ২ মে, ২০২৬, ১০:৪৭
শেয়ার: mail
প্রথম সরকারি সফরে সিলেটে প্রধানমন্ত্রী তারেক রহমান

সংগৃহীত ছবি

এক দিনের সফরে সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২ মে) সকাল ৯টা ২০ মিনিটে ঢাকা থেকে বিমানে রওনা হয়ে সকাল ৯টা ৫৮ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি।

প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে বিমানবন্দর ও আশপাশের এলাকায় জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও বিভিন্ন গোয়েন্দা সংস্থা সমন্বিতভাবে দায়িত্ব পালন করছে।

প্রধানমন্ত্রীর প্রেস উইং জানিয়েছে, দিনব্যাপী সফরে তিনি মাজার জিয়ারত, উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন, নদী পুনঃখনন কর্মসূচি উদ্বোধন, নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ উদ্বোধন এবং সুধী সমাবেশসহ একাধিক কর্মসূচিতে অংশ নেবেন।

সফরের শুরুতেই তিনি হযরত শাহজালাল (র.) এর মাজার জিয়ারত করবেন। পরে সিলেট সার্কিট হাউজ সংলগ্ন চাঁদনী ঘাট এলাকায় জলাবদ্ধতা নিরসনে সিলেট সিটি করপোরেশনের একটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সুধী সমাবেশে যোগ দেবেন।

দুপুরে সদর উপজেলার কাশিপুর ইউনিয়নে বাইশা নদী পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। বিকেলে সিলেট জেলা স্টেডিয়ামে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে তার। এরপর শিল্পকলা একাডেমিতে একটি সভায় যোগ দিয়ে সন্ধ্যায় ঢাকায় ফেরার পরিকল্পনা রয়েছে প্রধানমন্ত্রীর।

উল্লেখ্য, প্রায় দুই দশক পর গত ২১ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার সময় সিলেট সফর করেছিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তবে সরকারপ্রধান হিসেবে এটিই তার প্রথম সিলেট সফর।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ২ মে ২০২৬ | Globe kalprakash.com

প্রথম সরকারি সফরে সিলেটে প্রধানমন্ত্রী তারেক রহমান

বিস্তারিত কমেন্টে