বাংলাদেশ ০৯:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬
শিরোনামঃ
Logo উচ্ছ্বাস থেকে নস্টালজিয়া, বদলে যাওয়া ঈদের গল্প Logo নীলফামারীর পশুর হাটে অতিরিক্ত হাসিল আদায়, ইজারাদারকে জরিমানা Logo নালিতাবাড়ীতে ধর্ষণের প্রতিবাদে জামায়াতের মানববন্ধন, শরিয়াহভিত্তিক বিচারের দাবি Logo রাঙ্গামাটি কোতয়ালী থানার বার্ষিক পরিদর্শনে পুলিশ সুপার Logo লালপুরে ভ্যান ছিনতাইয়ের চেষ্টা, গণধোলাই শেষে পুলিশের কাছে সোপর্দ Logo নবীনগর পৌরসভা নির্বাচনে মেয়র পদে লড়বেন বিএনপি নেতা মাসুদ রানা Logo বাণিজ্য মন্ত্রণালয়ের নতুন সচিব আতাউর রহমান খান Logo জুনের শুরুতেই মোংলায় চালু হচ্ছে ২৪ ঘণ্টার ফেরি সার্ভিস Logo বাগেরহাটের কোরবানির হাটে আকর্ষণের কেন্দ্র ‘ধলু মিয়া’ Logo জলবায়ু সহনশীল কৃষিতে নারীদের স্বাবলম্বী করতে মোংলায় প্রশিক্ষণ কর্মশালা

শেয়ারবাজারের টাকা লুটকারীদের বিচার হয়নি: সংসদে রুমিন ফারহানা

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: ১২:৫১:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
  • 21

রুমিন ফারহানা।

শেয়ারবাজার থেকে বিপুল অঙ্কের অর্থ লুটপাটের ঘটনায় জড়িতদের এখনো বিচার হয়নি বলে অভিযোগ করেছেন সংসদ সদস্য রুমিন ফারহানা। তিনি এ ঘটনায় দোষীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান।

আজ বৃহস্পতিবার সকালে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়। অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে রুমিন ফারহানা শেয়ারবাজারে অনিয়ম ও লুটপাটের বিষয়টি তুলে ধরেন।

তিনি বলেন, গত ১৫ বছরে শেয়ারবাজার থেকে এক লাখ কোটি টাকারও বেশি অর্থ লুটপাট হয়েছে, যা সাধারণ বিনিয়োগকারীদের সঞ্চয়। একটি বিশেষ গোষ্ঠীর মাধ্যমে এই অর্থ লুট করা হলেও এখনো তাদের বিচার নিশ্চিত করা হয়নি।

রুমিন ফারহানা আরও বলেন, শেয়ারবাজারে যারা লুটপাট করেছে, তাদের জবাবদিহিতার আওতায় আনতে হবে। পাশাপাশি পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) যোগ্য লোক নিয়োগ দিয়ে বাজারে আস্থা ফিরিয়ে আনার আহ্বান জানান তিনি।

তিনি অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে শেয়ারবাজারে অনিয়মের সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

kalprakash.com/SS

জনপ্রিয় সংবাদ

উচ্ছ্বাস থেকে নস্টালজিয়া, বদলে যাওয়া ঈদের গল্প

শেয়ারবাজারের টাকা লুটকারীদের বিচার হয়নি: সংসদে রুমিন ফারহানা

প্রকাশিত: ১২:৫১:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬