বাংলাদেশ ১২:১৬ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo কুবির ছাত্র পরামর্শক দপ্তরে নতুন পরিচালক ড. মোহাম্মদ জুলহাস উদ্দিন Logo এইচএসসি পরীক্ষা স্থগিতসহ দুই দাবিতে রাবিতে বিক্ষোভ Logo ৬ কেজি গাঁজাসহ দুই যুবক গ্রেপ্তার Logo দরজার সামনে মিলল নবজাতক ছেলে শিশু, স্বজনদের খোঁজে পুলিশ Logo ‘ফার্মের মুরগী’ বিতর্কে আত্মপ্রকাশ করল ‘ব্রয়লার চিকেন পার্টি’ Logo মঠবাড়িয়ার আবাসিক হোটেলে অভিযান, মাদকদ্রব্যসহ আটক ২ Logo যাত্রীসংকটে ১৬ জুলাই থেকে যশোর-ঢাকা রুটে ফ্লাইট বন্ধ করছে ইউএস-বাংলা Logo সুন্দরবনের বনদস্যু ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধানসহ ২৭ জনের আত্মসমর্পণ Logo সাঁথিয়ায় সাংবাদিক আব্দুদ দাইন সরকারকে লাঞ্ছিত করার অভিযোগ Logo রুহিয়ায় চুরি হওয়া ষাঁড় গরু উদ্ধার, গ্রেপ্তার ১

শিশুদের নিরাপত্তায় ব্যর্থ ফেসবুক ও ইনস্টাগ্রাম, মেটার বিরুদ্ধে ইইউর প্রাথমিক অভিযোগ

সংগৃহীত ছবি

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কঠোর ডিজিটাল আইন লঙ্ঘনের অভিযোগ উঠেছে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান মেটার দুটি জনপ্রিয় প্ল্যাটফর্ম ফেসবুক ও ইনস্টাগ্রামের বিরুদ্ধে। অভিযোগে বলা হয়েছে, ১৩ বছরের কম বয়সী শিশুদের এসব প্ল্যাটফর্ম ব্যবহার ঠেকাতে কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে প্রতিষ্ঠানটি।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, ইউরোপীয় কমিশনের প্রায় দুই বছরের তদন্ত শেষে এই প্রাথমিক সিদ্ধান্তে পৌঁছায় নিয়ন্ত্রক সংস্থা। অভিযোগটি ডিজিটাল সার্ভিসেস অ্যাক্টের (DSA) আওতায় আনা হয়েছে, যেখানে বড় প্রযুক্তি কোম্পানিগুলোকে ক্ষতিকর ও অবৈধ কনটেন্ট নিয়ন্ত্রণে আরও কঠোর দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।

ইইউর দাবি অনুযায়ী, ফেসবুক ও ইনস্টাগ্রামে ১৩ বছরের নিচে শিশুদের প্রবেশ ঠেকাতে মেটার পদক্ষেপ যথেষ্ট নয়। তাদের তথ্য অনুযায়ী, ইউরোপে প্রায় ১০ থেকে ১২ শতাংশ শিশু বয়সসীমা না থাকা সত্ত্বেও এই প্ল্যাটফর্ম ব্যবহার করছে।

ইইউর প্রযুক্তি প্রধান হেনা ভিরকুনেন বলেন, প্রাথমিক তদন্তে দেখা গেছে, শিশুদের সুরক্ষায় ফেসবুক ও ইনস্টাগ্রামের বাস্তব পদক্ষেপ খুবই সীমিত। তার মতে, নীতিমালা শুধু কাগজে থাকলে চলবে না, তা বাস্তবে কার্যকর হতে হবে।

অন্যদিকে মেটা এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে। প্রতিষ্ঠানটির দাবি, তারা ইতিমধ্যেই বয়স যাচাই ও কম বয়সী ব্যবহারকারীদের অ্যাকাউন্ট বন্ধ করতে বিভিন্ন প্রযুক্তিগত ব্যবস্থা নিয়েছে। পাশাপাশি তারা বলেছে, বয়স নির্ধারণ ও যাচাই করা পুরো প্রযুক্তি খাতের জন্যই একটি বড় চ্যালেঞ্জ।

মেটা জানিয়েছে, এ বিষয়ে তারা শিগগিরই নতুন উদ্যোগ ঘোষণা করবে।

নিয়ম অনুযায়ী, এখন মেটা এই অভিযোগের বিরুদ্ধে জবাব দেওয়ার সুযোগ পাবে। তবে চূড়ান্তভাবে দোষী প্রমাণিত হলে প্রতিষ্ঠানটিকে বৈশ্বিক বার্ষিক আয়ের সর্বোচ্চ ৬ শতাংশ পর্যন্ত জরিমানা গুনতে হতে পারে।

kalprakash.com/SS
জনপ্রিয় সংবাদ

কুবির ছাত্র পরামর্শক দপ্তরে নতুন পরিচালক ড. মোহাম্মদ জুলহাস উদ্দিন

শিশুদের নিরাপত্তায় ব্যর্থ ফেসবুক ও ইনস্টাগ্রাম, মেটার বিরুদ্ধে ইইউর প্রাথমিক অভিযোগ

প্রকাশিত: ০৭:২৩:৪১ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬