বাংলাদেশ ০২:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
শিরোনামঃ
Logo তেজগাঁও কলেজে বিএমবি ডিপার্টমেন্ট প্রধানের হজ্জ যাত্রায় দোয়া ও মাহফিল অনুষ্ঠিত Logo আমরা এনেছি লাল কার্ড: নাসীরুদ্দীন পাটওয়ারী Logo শেরপুরে পুলিশের জালে মাদক কারবারি, উদ্ধার ৬৭৫ ইয়াবা Logo গাইবান্ধায় এক কুকুরের কামড়ে ৪ জনের মৃত্যু Logo বাগমারায় উন্নয়ন কমিটি ঘোষনা ও সাংবাদিকদের সঙ্গে স্থানীয় সাংসদের মতবিনিময় Logo ডিনস অ্যাওয়ার্ড অর্জন করলেন পাবিপ্রবির ৩৮ শিক্ষার্থী Logo ‘চলচ্চিত্রে কিছু মশা জন্মেছে’—কার দিকে ইঙ্গিত ওমর সানীর? Logo মুক্তির এক দিন আগে ‘কন্ট্রাক্ট ম্যারেজ’-এর সেন্সর সনদ বাতিল Logo ফুলপ্রেমী কেয়া আর স্বপ্নবাজ তৌসিফের ‘অবশেষে তুমি এলে’ Logo আইসিসি র‍্যাংকিংয়ে বড় উন্নতি শান্ত-নাহিদের

ইরানে মৃত্যুদণ্ড ও গণগ্রেফতার নিয়ে জাতিসংঘের উদ্বেগ

যুক্তরাষ্ট্র–ইসরায়েল সংঘাত শুরুর পর ইরানে মৃত্যুদণ্ড ও গণগ্রেফতারের ঘটনা বাড়ছে বলে জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয়।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, এই সময়ের মধ্যে ইরানে অন্তত ২১ জনকে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। এর মধ্যে বিক্ষোভে জড়িত থাকার অভিযোগে অন্তত ৯ জন, বিরোধী দলের সদস্য হিসেবে ১০ জন এবং গুপ্তচরবৃত্তির অভিযোগে আরও ২ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।

এ ছাড়া ২৮ ফেব্রুয়ারির মধ্যে জাতীয় নিরাপত্তা হুমকির অভিযোগে দেশটিতে ৪ হাজারের বেশি মানুষকে গ্রেফতার করা হয়েছে বলে জানায় জাতিসংঘ।

এসব ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে সংস্থাটি। তাদের মতে, অনেক মামলাতেই যথাযথ বিচার প্রক্রিয়া অনুসরণ করা হয়নি।

মানবাধিকার কর্মকর্তাদের আশঙ্কা, কিছু ক্ষেত্রে ভিন্নমত দমনের হাতিয়ার হিসেবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হচ্ছে, যা গ্রেফতার ও শাস্তির প্রক্রিয়ায় মানবাধিকার লঙ্ঘনের ঝুঁকি বাড়াচ্ছে।

kalprakash.com/SS

জনপ্রিয় সংবাদ

তেজগাঁও কলেজে বিএমবি ডিপার্টমেন্ট প্রধানের হজ্জ যাত্রায় দোয়া ও মাহফিল অনুষ্ঠিত

ইরানে মৃত্যুদণ্ড ও গণগ্রেফতার নিয়ে জাতিসংঘের উদ্বেগ

প্রকাশিত: ০৬:১৪:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬