বুধবার, ৭ অক্টোবর, ২০২৬ | ২১ আশ্বিন, ১৪৩৩ | ২৪ রবিউস সানী, ১৪৪৮ | রাত ১২:৫১:০৯
শিরোনাম
● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক ● লিংকডইনে চীনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ ● আজ নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামছেন মেসি ● ভিসাপ্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের জরুরি বার্তা ● সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপদ করার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ● ডিসেম্বরের মধ্যে পুরোপুরি ডিজিটাল হচ্ছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম ● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক ● লিংকডইনে চীনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ ● আজ নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামছেন মেসি ● ভিসাপ্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের জরুরি বার্তা ● সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপদ করার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ● ডিসেম্বরের মধ্যে পুরোপুরি ডিজিটাল হচ্ছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম

দেশের অর্থনৈতিক ব্যবস্থাপনা সঠিক পথে রয়েছে: বাণিজ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ৪:৩১
শেয়ার: mail
দেশের অর্থনৈতিক ব্যবস্থাপনা সঠিক পথে রয়েছে: বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। ছবি : সংগৃহীত

দেশের বর্তমান অর্থনৈতিক ব্যবস্থাপনা সঠিক হাতে রয়েছে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, অর্থমন্ত্রী ব্যবসাবান্ধব দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করছেন এবং আগামী দিনে এর ইতিবাচক ফল দেশবাসী দেখতে পাবে।

আজ বুধবার (২৯ এপ্রিল) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই আয়োজিত জাতীয় রাজস্ব বোর্ডের পরামর্শ কমিটির ৪৬তম সভায় তিনি এসব কথা বলেন।

এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খানের সভাপতিত্বে এবং এফবিসিসিআই প্রশাসক আব্দুর রহিম খানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সভায় বিভিন্ন শীর্ষ ব্যবসায়ী ও ব্যবসায়ী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, জ্বালানি সংকট, উচ্চ সুদের হার এবং নতুন বিনিয়োগে স্থবিরতা বর্তমানে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এ পরিস্থিতিতে নতুন বিনিয়োগের পাশাপাশি বিদ্যমান শিল্প ও ব্যবসা টিকিয়ে রাখাও জরুরি।

তিনি আরও বলেন, অর্থনীতিকে গতিশীল করতে সরকার বেসরকারি খাতের মতামতকে গুরুত্ব দিচ্ছে। আসন্ন বাজেটে এসব প্রস্তাব কীভাবে অন্তর্ভুক্ত করা যায়, সে বিষয়ে আলোচনা চলছে।

বাণিজ্যমন্ত্রী জানান, ব্যাংকিং ব্যবস্থা ও লজিস্টিক খাতেও নানা সমস্যা রয়েছে, যা সমাধানে বেসরকারি খাতের বাস্তবসম্মত প্রস্তাব প্রয়োজন।

তিনি আরও বলেন, কর-জিডিপি অনুপাত বাড়ানো না গেলে দেশের অর্থনৈতিক অগ্রগতি বাধাগ্রস্ত হবে। উন্নয়ন ও অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬ | Globe kalprakash.com

দেশের অর্থনৈতিক ব্যবস্থাপনা সঠিক পথে রয়েছে: বাণিজ্যমন্ত্রী

বিস্তারিত কমেন্টে