বাংলাদেশ ০৪:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬
শিরোনামঃ
Logo তেজগাঁও কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষের ২০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল Logo গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকের নিরাপত্তা ও মালিকানার সংকট Logo নবনিযুক্ত কুবি উপাচার্যকে শাখা ছাত্রদল ও ছাত্রশিবিরের শুভেচ্ছা Logo নওগাঁ সদর উপজেলা কৃষকদলের কমিটি গঠন, আহ্বায়ক মামুন ও সদস্য সচিব সবুর Logo পাবিপ্রবির নতুন ভিসি ড. আবুল হাসনাত মোহা. শামীম Logo স্বর্ণের চেইন ও নগদ টাকা ছিনতাইয়ের অভিযোগ, দম্পতির ওপর হামলা Logo চিতলমারীতে বোরো ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন, কৃষকের ধান কিনছে সরকার Logo তৃণমূল সাংবাদিকদের সংগঠন এসএসপির নেতৃত্বে মজনু-আবিদ Logo যোগদানের আগেই বেরোবির নতুন উপাচার্যের নিয়োগ বাতিল Logo ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ পাচ্ছেন কুবির ১৬ শিক্ষার্থী

মুক্তিযুদ্ধে শহীদদের পূর্ণাঙ্গ তালিকা তৈরির উদ্যোগ নিয়েছে সরকার

ছবিঃ সংগৃহীত

মুক্তিযুদ্ধে শহীদদের একটি পূর্ণাঙ্গ ও নির্ভুল তালিকা প্রণয়নের উদ্যোগ নিয়েছে সরকার বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধমন্ত্রী আহমেদ আযম খান।

আজ বুধবার (২৯ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য মো. রুহুল আমীন দুলালের এক প্রশ্নের লিখিত উত্তরে তিনি এ তথ্য জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম।

প্রশ্নে রুহুল আমীন দুলাল জানতে চান, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে শহীদ এবং গণহত্যার শিকার ব্যক্তিদের তালিকা প্রণয়ন করা হবে কি না। জবাবে মন্ত্রী জানান, বর্তমানে গেজেটভুক্ত শহীদ মুক্তিযোদ্ধার সংখ্যা ৬ হাজার ৪৮০ জন।

এর মধ্যে রয়েছে—
শহীদ বেসামরিক ৩ হাজার ৬৯৮ জন, সশস্ত্র বাহিনী ১ হাজার ৫৪১ জন, বিজিবি ৮১৭ জন, পুলিশ ৪২৩ জন এবং আনসার বাহিনী ১ জন। এছাড়া গেজেটভুক্ত শহীদ বুদ্ধিজীবীর সংখ্যা ৫৬০ জন।

মন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের সময় অগণিত মানুষ গণহত্যার শিকার হয়েছেন, কিন্তু স্বাধীনতার এত বছর পরেও তাদের পূর্ণাঙ্গ ও সঠিক তালিকা তৈরি করা সম্ভব হয়নি, যা অত্যন্ত দুঃখজনক।

তিনি আরও জানান, বিষয়টির গুরুত্ব বিবেচনায় সরকার নির্বাচনী ইশতেহারের অংশ হিসেবে শহীদদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের অঙ্গীকার করেছে।

এই লক্ষ্য বাস্তবায়নে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ইতোমধ্যে বিভিন্ন উদ্যোগ নিয়েছে। এর মধ্যে রয়েছে গবেষকদের নিয়ে বিশেষজ্ঞ সভা আয়োজন, অংশীজনদের সঙ্গে ধারাবাহিক আলোচনা এবং একটি বিস্তারিত কর্মপরিকল্পনা প্রণয়ন।

সরকার আশা করছে, এসব উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে মুক্তিযুদ্ধে শহীদ ও গণহত্যার শিকার সকল ব্যক্তির একটি নির্ভুল তালিকা তৈরি করা সম্ভব হবে এবং তাদের আত্মত্যাগের যথাযথ স্বীকৃতি নিশ্চিত হবে।

kalprakash.com/SS

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

তেজগাঁও কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষের ২০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল

মুক্তিযুদ্ধে শহীদদের পূর্ণাঙ্গ তালিকা তৈরির উদ্যোগ নিয়েছে সরকার

প্রকাশিত: ০২:৫৩:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬