শনিবার, ২২ আগস্ট, ২০২৬ | ৬ ভাদ্র, ১৪৩৩ | ৮ রবিউল আউয়াল, ১৪৪৮ | সকাল ১০:২৮:৩৯

ভারতের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিচ্ছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী

কাল প্রকাশ
প্রকাশ: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ৫:৩৪
শেয়ার: mail
ভারতের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিচ্ছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। ছবি: সংগৃহীত

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেছেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই ভারতের সঙ্গে সম্পর্ক সার্বভৌম সমতা, ন্যায্যতা, পারস্পরিক সম্মান ও আস্থা এবং জাতীয় স্বার্থের ভিত্তিতে এগিয়ে নেওয়ার উদ্যোগ নিয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) জাতীয় সংসদে কিশোরগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য শেখ মজিবুর রহমান ইকবালের টেবিলে উত্থাপিত তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি জানান, ভারতসহ দক্ষিণ এশিয়ার প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বাংলাদেশের সম্পর্ক দীর্ঘদিনের সৌহার্দ্য, বন্ধুত্ব ও সংহতির ওপর ভিত্তি করে গড়ে উঠেছে, যা অভিন্ন মূল্যবোধ, ঐতিহাসিক সংযোগ এবং জনগণের সঙ্গে জনগণের দৃঢ় সম্পর্কের মাধ্যমে আরও শক্তিশালী হয়েছে।

মন্ত্রী আরও বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে দ্বিপক্ষীয় সম্পর্ককে পারস্পরিক স্বার্থ ও সহযোগিতার ভিত্তিতে আরও এগিয়ে নেওয়ার উদ্যোগ নিয়েছে।

তিনি জানান, সম্প্রতি তিনি ভারতে শুভেচ্ছা সফর করেছেন এবং সেখানে ভারতের পররাষ্ট্রমন্ত্রী, পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। আলোচনায় বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা প্রদান স্বাভাবিক করার বিষয়টি গুরুত্বসহকারে উত্থাপন করা হয়।

পররাষ্ট্রমন্ত্রী আশা প্রকাশ করেন, শিগগিরই এ বিষয়ে ইতিবাচক অগ্রগতি দেখা যাবে, যা দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ আরও সহজ করবে এবং সম্পর্ককে আরও গতিশীল করবে।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬ | Globe kalprakash.com

ভারতের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিচ্ছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী

বিস্তারিত কমেন্টে