বাংলাদেশ ১২:১৪ অপরাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬

কোস্ট গার্ডের আধুনিকায়নে সরকারের উদ্যোগ, ১০ হাজার নতুন নিয়োগের পরিকল্পনা

দেশের উপকূলীয় নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে কোস্ট গার্ডের আধুনিকায়নে বিভিন্ন উদ্যোগ নিয়েছে সরকার। রাজধানীর আগারগাঁওয়ে কোস্ট গার্ডের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

তিনি বলেন, উপকূলীয় অঞ্চলের নিরাপত্তা, মাদক ও চোরাচালান প্রতিরোধ, মৎস্য সম্পদ রক্ষা এবং দুর্যোগকালীন উদ্ধার কার্যক্রমে কোস্ট গার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ বাহিনীর সক্ষমতা বাড়াতে সরকার জনবল বৃদ্ধির পাশাপাশি আধুনিকায়নে কাজ করছে। পরিকল্পনা অনুযায়ী প্রায় ১০ হাজার নতুন জনবল নিয়োগ দেওয়া হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, কোস্ট গার্ড এখন জনগণের আস্থার একটি গুরুত্বপূর্ণ বাহিনীতে পরিণত হয়েছে। প্রাকৃতিক দুর্যোগে উদ্ধার অভিযান থেকে শুরু করে সুন্দরবন ও উপকূলীয় এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

অনুষ্ঠানে কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল জিয়াউল হক বলেন, নদীপথে চোরাচালান ও দস্যুতা নিয়ন্ত্রণে বাহিনীটি ধারাবাহিকভাবে কাজ করছে। গত এক বছরে নদীপথে কয়েকশ কোটি টাকার মাদক ও চোরাচালান জব্দ করা হয়েছে।

তবে তিনি জনবল সংকটের বিষয়টি তুলে ধরে বলেন, প্রয়োজনীয় জনবল পাওয়া গেলে নদীপথ ও উপকূলীয় নিরাপত্তা আরও কার্যকরভাবে নিশ্চিত করা সম্ভব হবে।

kalprakash.com/SS

মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

জনপ্রিয় সংবাদ

কোস্ট গার্ডের আধুনিকায়নে সরকারের উদ্যোগ, ১০ হাজার নতুন নিয়োগের পরিকল্পনা

প্রকাশিত: ১২:৫৭:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬