মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬ | ১৯ শ্রাবণ, ১৪৩৩ | ১৯ সফর, ১৪৪৮ | দুপুর ১২:২৭:৪১

জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, উৎপাদন সক্ষমতা বাড়ছে

কাল প্রকাশ
প্রকাশ: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ১২:১১
শেয়ার: mail
জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, উৎপাদন সক্ষমতা বাড়ছে

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

ভারতের আদানি পাওয়ার প্ল্যান্ট থেকে প্রায় ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি)।

বিপিডিবি সূত্রে জানা গেছে, সোমবার রাত ৭টা ৪৭ মিনিটে প্ল্যান্টটির দ্বিতীয় ইউনিট জাতীয় গ্রিডের সঙ্গে সমন্বয় (সিঙ্ক্রোনাইজেশন) শুরু করে। বর্তমানে এটি প্রায় ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করছে।

বিপিডিবির চেয়ারম্যান প্রকৌশলী মো. রেজাউল করিম জানিয়েছেন, ধাপে ধাপে এই সরবরাহ আরও বাড়ানো হবে। এতে দেশের সামগ্রিক বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বৃদ্ধি পাবে এবং লোডশেডিং পরিস্থিতি নিয়ন্ত্রণে সহায়তা করবে।

এদিকে বিপিডিবির কর্মকর্তারা জানিয়েছেন, ২৮ এপ্রিল থেকে এসএস পাওয়ার এবং আরএনপিএল থেকেও জাতীয় গ্রিডে অতিরিক্ত ৬০০ মেগাওয়াট করে বিদ্যুৎ যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। আরএনপিএল হচ্ছে রুরাল পাওয়ার কোম্পানি লিমিটেড (আরপিসিএল) ও চীনের নরিনকোর যৌথ উদ্যোগে পরিচালিত একটি বিদ্যুৎ প্রকল্প।

বিপিডিবির তথ্য অনুযায়ী, গত শনিবার সন্ধ্যায় দেশের সর্বোচ্চ বিদ্যুৎ চাহিদা ছিল প্রায় ১৬ হাজার ৯০০ মেগাওয়াট। ওই সময় আদানি বিদ্যুৎ ছাড়া সর্বোচ্চ উৎপাদন ছিল ১৪ হাজার ৭১২ মেগাওয়াট।

বিদ্যুৎ খাত সংশ্লিষ্টরা বলছেন, নতুন এই সরবরাহ যুক্ত হওয়ায় জাতীয় গ্রিডে চাপ কিছুটা কমবে এবং সামগ্রিক সরবরাহ পরিস্থিতি আরও স্থিতিশীল হতে পারে।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward