সোমবার, ২৪ আগস্ট, ২০২৬ | ৮ ভাদ্র, ১৪৩৩ | ১০ রবিউল আউয়াল, ১৪৪৮ | বিকাল ৪:২৭:৪৫

মিথ্যা মামলা দেওয়ার সংস্কৃতি থেকে বের হওয়ার আহ্বান আইনমন্ত্রীর

কাল প্রকাশ
প্রকাশ: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ১২:১২
শেয়ার: mail
মিথ্যা মামলা দেওয়ার সংস্কৃতি থেকে বের হওয়ার আহ্বান আইনমন্ত্রীর

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

মিথ্যা মামলা দেওয়ার সংস্কৃতি থেকে মানুষকে বের হয়ে আসার আহ্বান জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, নিপীড়িত মানুষকে বিনামূল্যে আইনি সহায়তা দিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

সোমবার (২৭ এপ্রিল) রাজধানীর বনানীতে ভ্রাম্যমাণ লিগ্যাল এইড ক্যাম্প উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, লিগ্যাল এইড সেবা থেকে কেউ বঞ্চিত হলে তা আইন মন্ত্রণালয়কে জানাতে হবে। আদালতে যাওয়ার আগে পারস্পরিক আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, অনেক ক্ষেত্রে লিগ্যাল এইডের মাধ্যমে সমঝোতা করে বিরোধ নিষ্পত্তি করা সম্ভব।

যৌন নির্যাতনের শিকার ব্যক্তিদের সহায়তার বিষয়েও তিনি আশ্বাস দিয়ে বলেন, যারা আদালতে যেতে পারছেন না, তারা লিগ্যাল এইডের মাধ্যমে আইনি সহায়তা পাবেন।

তিনি আরও বলেন, মামলা জট কমাতে সরকার লিগ্যাল এইড কার্যক্রমকে জোরদার করছে। পাশাপাশি মামলার চলমান অবস্থায়ও সমঝোতার সুযোগ রাখা হয়েছে, যাতে দ্রুত বিরোধ নিষ্পত্তি সম্ভব হয়।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬ | Globe kalprakash.com

মিথ্যা মামলা দেওয়ার সংস্কৃতি থেকে বের হওয়ার আহ্বান আইনমন্ত্রীর

বিস্তারিত কমেন্টে