বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬ | ৭ আশ্বিন, ১৪৩৩ | ১০ রবিউস সানী, ১৪৪৮ | বিকাল ৫:৪৮:৪৪
শিরোনাম
জাতিসংঘে ট্রাম্পের ভাষণে যেসব দাবি নিয়ে প্রশ্ন উঠেছে কুড়িগ্রামে চরাঞ্চলের মানুষের জন্য বিশেষ মেডিকেল ক্যাম্প নড়াইলে দুপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ৮ জবিতে গোপনে ভিডিও ধারণের অভিযোগে শিক্ষার্থী আটক মিঠাপুকুরে অভিযানের পরও থামছে না ভেজাল গুড় উৎপাদন চাটমোহরে ডেঙ্গু প্রতিরোধে ছাত্রদলের মশক নিধন অভিযান ইরান-ইরাক যুদ্ধের কথা স্মরণ করিয়ে কড়া বার্তা কারামির পুলিশের সাত কর্মকর্তাকে বদলি, নতুন প্রজ্ঞাপন জারি নিউইয়র্কে এরদোয়ানের সঙ্গে তারেক রহমানের বৈঠক আমার ছেলে নিষ্পাপ, তাকে কেন মারা হলো: অপ্রতিমের মা জাতিসংঘে ট্রাম্পের ভাষণে যেসব দাবি নিয়ে প্রশ্ন উঠেছে কুড়িগ্রামে চরাঞ্চলের মানুষের জন্য বিশেষ মেডিকেল ক্যাম্প নড়াইলে দুপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ৮ জবিতে গোপনে ভিডিও ধারণের অভিযোগে শিক্ষার্থী আটক মিঠাপুকুরে অভিযানের পরও থামছে না ভেজাল গুড় উৎপাদন চাটমোহরে ডেঙ্গু প্রতিরোধে ছাত্রদলের মশক নিধন অভিযান ইরান-ইরাক যুদ্ধের কথা স্মরণ করিয়ে কড়া বার্তা কারামির পুলিশের সাত কর্মকর্তাকে বদলি, নতুন প্রজ্ঞাপন জারি নিউইয়র্কে এরদোয়ানের সঙ্গে তারেক রহমানের বৈঠক আমার ছেলে নিষ্পাপ, তাকে কেন মারা হলো: অপ্রতিমের মা

নেতানিয়াহুকে হটাতে একজোট ইসরায়েলের বিরোধীরা

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ১১:১২
শেয়ার: mail
নেতানিয়াহুকে হটাতে একজোট ইসরায়েলের বিরোধীরা

সংগৃহীত ছবি

আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দীর্ঘদিনের শাসনের অবসান ঘটাতে ঐক্যবদ্ধ হয়েছেন দেশটির বিরোধী নেতারা।

বৃহস্পতিবার সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট ও বিরোধীদলীয় নেতা ইয়ার লাপিদ যৌথ সংবাদ সম্মেলনে ঘোষণা দেন, মতাদর্শগত ভিন্নতা পাশে রেখে তারা নেতানিয়াহুর কট্টর ডানপন্থী সরকারকে পরাজিত করতে একসঙ্গে কাজ করবেন।

ডানপন্থী বেনেট ও মধ্যপন্থী লাপিদের দল একীভূত করে ‘টুগেদার’ নামে নতুন রাজনৈতিক জোট গঠনের পরিকল্পনা করা হয়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের চলমান রাজনৈতিক অচলাবস্থা কাটিয়ে বিকল্প নেতৃত্ব গড়ে তুলতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে লাপিদ বলেন, দেশের ভবিষ্যৎ ও রাষ্ট্রের স্থিতিশীলতা রক্ষায় বিরোধীদের এই ঐক্য জরুরি। তিনি আরও বলেন, বর্তমান সংকট থেকে বেরিয়ে আসতে ইসরায়েলের একটি দায়িত্বশীল ও স্থিতিশীল সরকার প্রয়োজন।

২০২২ সালে পুনরায় ক্ষমতায় ফেরার পর নেতানিয়াহু দেশটির ইতিহাসের অন্যতম কট্টর ডানপন্থী মন্ত্রিসভা গঠন করেন। তার শাসনামলে গাজা উপত্যকার সংঘাত, হিজবুল্লাহকে ঘিরে উত্তেজনা এবং ইরানের সঙ্গে বিরোধ আরও তীব্র হয়ে ওঠে।

সাম্প্রতিক জনমত জরিপে নেতানিয়াহুর জনপ্রিয়তা কমার ইঙ্গিত মিলেছে। বিশ্লেষকদের মতে, আগামী নির্বাচনে নতুন ‘টুগেদার’ জোট তার দল লিকুদ পার্টির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে।

দীর্ঘদিন ক্ষমতায় থাকা নেতানিয়াহুর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা। বিরোধীদের এই ঐক্য ভোটারদের মধ্যে নতুন প্রত্যাশার জন্ম দিয়েছে বলেও মনে করছেন পর্যবেক্ষকরা।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬ | Globe kalprakash.com

নেতানিয়াহুকে হটাতে একজোট ইসরায়েলের বিরোধীরা

বিস্তারিত কমেন্টে