মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬ | ২০ আশ্বিন, ১৪৩৩ | ২৩ রবিউস সানী, ১৪৪৮ | সন্ধ্যা ৭:১০:২৩
শিরোনাম
● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক ● লিংকডইনে চীনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ ● আজ নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামছেন মেসি ● ভিসাপ্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের জরুরি বার্তা ● সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপদ করার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ● ডিসেম্বরের মধ্যে পুরোপুরি ডিজিটাল হচ্ছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম ● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক ● লিংকডইনে চীনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ ● আজ নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামছেন মেসি ● ভিসাপ্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের জরুরি বার্তা ● সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপদ করার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ● ডিসেম্বরের মধ্যে পুরোপুরি ডিজিটাল হচ্ছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম

সংরক্ষিত নারী আসন নির্বাচন: বাতিল প্রার্থীদের আপিলের শেষ দিন আজ

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬, ১০:৫৮
শেয়ার: mail
সংরক্ষিত নারী আসন নির্বাচন: বাতিল প্রার্থীদের আপিলের শেষ দিন আজ

ছবিঃ সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীদের আপিল দায়েরের শেষ দিন আজ রোববার (২৬ এপ্রিল)। সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নির্বাচন কমিশনে আপিল আবেদন জমা দেওয়া যাবে।

নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, জমা পড়া আপিল আগামী ২৭ ও ২৮ এপ্রিলের মধ্যে নিষ্পত্তি করা হবে। এরপর ২৯ এপ্রিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন এবং ৩০ এপ্রিল প্রতীক বরাদ্দ দেওয়া হবে। আগামী ১২ মে ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে।

তবে নির্ধারিত ৫০টি আসনের বিপরীতে সমান সংখ্যক বৈধ প্রার্থী থাকায় শেষ পর্যন্ত ভোটগ্রহণের প্রয়োজন নাও হতে পারে। সেক্ষেত্রে প্রার্থিতা প্রত্যাহারের সময় শেষ হওয়ার পর বৈধ প্রার্থীদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হতে পারে।

গত ২২ ও ২৩ এপ্রিল দুই দিনব্যাপী যাচাই-বাছাই শেষে ৫৩ জন প্রার্থীর মধ্যে ৪৯ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা মো. মঈন উদ্দীন খান। বৈধ প্রার্থীদের মধ্যে বিএনপি জোটের ৩৬ জন, জামায়াত জোটের ১২ জন এবং স্বতন্ত্র জোটের একজন রয়েছেন।

অন্যদিকে, সরকারি চাকরি থেকে অবসরের তিন বছর পূর্ণ না হওয়ায় জামায়াত জোটের প্রার্থী ও এনসিপি নেত্রী মনিরা শারমিনের মনোনয়ন বাতিল করা হয়। এছাড়া নির্ধারিত সময়ের ১৯ মিনিট পরে মনোনয়ন জমা দেওয়ায় এনসিপি নেতা নুসরাত তাবাসসুমের আবেদন গ্রহণ করেনি নির্বাচন কমিশন।

বাতিল হওয়া ও ঝুলে থাকা প্রার্থীরাই আজ আপিল করার সুযোগ পাচ্ছেন।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ২৬ এপ্রিল ২০২৬ | Globe kalprakash.com

সংরক্ষিত নারী আসন নির্বাচন: বাতিল প্রার্থীদের আপিলের শেষ দিন আজ

বিস্তারিত কমেন্টে