বাংলাদেশ ০৪:২৯ পূর্বাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo ‘১৩ মিনিট শ্বাস আটকে রেখেও বেঁচে থাকতে পারি’ Logo নিয়োগ ও পদোন্নতি কার্যক্রমে সম্মানি ও পারিতোষিকের হার পুনর্নির্ধারণ Logo ইউএইর ভিসা নীতিতে বড় পরিবর্তন, পর্যটক ও প্রবাসীদের জন্য এলো ৬ নতুন সুবিধা Logo বদর যুদ্ধের আয়াত তেলাওয়াত, আলোচনা কূটনৈতিক বার্তা Logo ওমানে প্রবাসী বাংলাদেশি প্রকৌশলীদের সঙ্গে দূতাবাসের মতবিনিময় সভা Logo হাওরের জন্য আগাম ধানের জাত উদ্ভাবনের কাজ চলছে: কৃষিমন্ত্রী Logo সার্টিফিকেটে নাম ও জন্ম তারিখ সংশোধন নিয়ে জরুরি নির্দেশনা বোর্ডের Logo সীমান্তে কথিত পুশ-ইনের চেষ্টা, বিজিবি ও গ্রামবাসীর তৎপরতায় ব্যর্থ Logo প্রাকৃতিক দুর্যোগে ভেঙে গেছে ব্রিজের সংযোগ সড়ক, স্থায়ী সমাধানে কাজ করছে পিআইও Logo মোংলায় এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

রাজস্ব আদায়ে বড় ঘাটতি, ৯ মাসে প্রায় ৯৮ হাজার কোটি টাকা কম আদায়

প্রতীকী ছবি

চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ৯ মাসে (জুলাই ২০২৫–মার্চ ২০২৬) রাজস্ব আদায়ে প্রায় ৯৭ হাজার ৯৯০ কোটি টাকার ঘাটতি হয়েছে। এ ঘাটতি গত অর্থবছরের পুরো সময়ের ঘাটতির চেয়েও বেশি বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

এর আগে গত অর্থবছরে মোট রাজস্ব ঘাটতি ছিল ৯২ হাজার ৬২৬ কোটি টাকা।

তবে ঘাটতি বাড়লেও এ সময়ে রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি হয়েছে ১১ দশমিক ১৫ শতাংশ। ফেব্রুয়ারি পর্যন্ত ৮ মাসে ঘাটতি ছিল ৭১ হাজার ৪৭২ কোটি টাকা, অর্থাৎ এক মাসের ব্যবধানে ঘাটতি বেড়েছে ২৬ হাজার কোটি টাকারও বেশি।

এনবিআরের পরিসংখ্যান অনুযায়ী, জুলাই–মার্চ সময়ে রাজস্ব আদায় হয়েছে ২ লাখ ৮৭ হাজার ৮৬২ কোটি টাকা। একই সময়ে আগের অর্থবছরে আদায় ছিল ২ লাখ ৫৮ হাজার ৯৯৬ কোটি টাকা। তবে মার্চ পর্যন্ত সংশোধিত লক্ষ্যমাত্রা ছিল ৩ লাখ ৮৫ হাজার ৮৫২ কোটি টাকা, ফলে বড় ধরনের ঘাটতি তৈরি হয়েছে।

একক মাস হিসেবে মার্চে রাজস্ব আদায় লক্ষ্যমাত্রার চেয়ে কম হয়েছে প্রায় সাড়ে ২৬ হাজার কোটি টাকা। তবে আগের বছরের তুলনায় মার্চে রাজস্ব আদায় বেড়েছে ২ দশমিক ৬৭ শতাংশ।

খাতভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, সবচেয়ে বেশি ঘাটতি হয়েছে আয়কর খাতে। এ খাতে ৯ মাসে ১ লাখ ৩৯ হাজার ১১৮ কোটি টাকার লক্ষ্যমাত্রার বিপরীতে আদায় হয়েছে ৯৮ হাজার ৫০১ কোটি টাকা, ঘাটতি দাঁড়িয়েছে ৪০ হাজার ৬১৭ কোটি টাকা।

ভ্যাট খাতে ১ লাখ ৪৩ হাজার ৫৩৮ কোটি টাকার লক্ষ্যমাত্রার বিপরীতে আদায় হয়েছে ১ লাখ ৯ হাজার ১৩৮ কোটি টাকা, ঘাটতি ৩৪ হাজার ৪০০ কোটি টাকা।

অন্যদিকে কাস্টমস খাতে ১ লাখ ৩ হাজার ১৯৬ কোটি টাকার লক্ষ্যমাত্রার বিপরীতে আদায় হয়েছে ৮০ হাজার ২২৩ কোটি টাকা, ঘাটতি ২২ হাজার ৯৭৩ কোটি টাকা।

তবে আয়কর, ভ্যাট ও শুল্ক—সব খাতেই প্রবৃদ্ধি হয়েছে যথাক্রমে ১১ দশমিক ২৫ শতাংশ, ১৩ দশমিক ৬৬ শতাংশ এবং ৭ দশমিক ৭৭ শতাংশ।

সূত্র: বাংলাদেশ প্রতিদিন

kalprakash.com/SS

শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
রাজস্ব আদায়ে বড় ঘাটতি, ৯ মাসে প্রায় ৯৮ হাজার কোটি টাকা কম আদায়
জনপ্রিয় সংবাদ

‘১৩ মিনিট শ্বাস আটকে রেখেও বেঁচে থাকতে পারি’

রাজস্ব আদায়ে বড় ঘাটতি, ৯ মাসে প্রায় ৯৮ হাজার কোটি টাকা কম আদায়

প্রকাশিত: ০৫:২২:০৯ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬