মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ | ৬ আশ্বিন, ১৪৩৩ | ৯ রবিউস সানী, ১৪৪৮ | দুপুর ২:৪৮:২৯
শিরোনাম
জ্বালানি তেলের দাম বাড়ায় বাস ভাড়া বাড়ল কিলোমিটারে ১৭ পয়সা জবিতে প্রথমবার স্পেশাল রিসার্চ অ্যাওয়ার্ড পেলেন ৩৪ শিক্ষক টানা দুই বছর গুণী প্রধান শিক্ষক নাটোরের স্বপ্না রানী বাসভাড়া নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা নেবে সরকার: তথ্য উপদেষ্টা বাস-লঞ্চ ভাড়া বৃদ্ধির প্রস্তাব যাত্রী কল্যাণ সমিতির অপ্রতিম হত্যার বিচার ও ৪ দফা দাবিতে কুবিতে মৌন মিছিল ও কালো ব্যাজ ধারণ একটি কিডনি নিয়েই খেলেছেন জাতীয় দলের ফাহিম দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ ইতিহাসের সেরা খেলোয়াড় মেসি: লামিনে ইয়ামাল সন্ত্রাস দমনে সাহসিকতার জন্য পিপিএম পদক পাচ্ছেন ওসি মনিরুল জ্বালানি তেলের দাম বাড়ায় বাস ভাড়া বাড়ল কিলোমিটারে ১৭ পয়সা জবিতে প্রথমবার স্পেশাল রিসার্চ অ্যাওয়ার্ড পেলেন ৩৪ শিক্ষক টানা দুই বছর গুণী প্রধান শিক্ষক নাটোরের স্বপ্না রানী বাসভাড়া নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা নেবে সরকার: তথ্য উপদেষ্টা বাস-লঞ্চ ভাড়া বৃদ্ধির প্রস্তাব যাত্রী কল্যাণ সমিতির অপ্রতিম হত্যার বিচার ও ৪ দফা দাবিতে কুবিতে মৌন মিছিল ও কালো ব্যাজ ধারণ একটি কিডনি নিয়েই খেলেছেন জাতীয় দলের ফাহিম দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ ইতিহাসের সেরা খেলোয়াড় মেসি: লামিনে ইয়ামাল সন্ত্রাস দমনে সাহসিকতার জন্য পিপিএম পদক পাচ্ছেন ওসি মনিরুল

কোকেন সেবনের দায়ে দুই বছরের নিষেধাজ্ঞায় সাবেক কিউই অলরাউন্ডার ডাগ ব্রেসওয়েল

কাল প্রকাশ
কাল প্রকাশ
প্রকাশ: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ৪:৩৮
শেয়ার: mail
কোকেন সেবনের দায়ে দুই বছরের নিষেধাজ্ঞায় সাবেক কিউই অলরাউন্ডার ডাগ ব্রেসওয়েল

সংগৃহীত ছবি

ডোপ টেস্টে কোকেন সেবনের প্রমাণ পাওয়ায় দুই বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডার ডাগ ব্রেসওয়েল।

ফক্স স্পোর্টসের প্রতিবেদনে বলা হয়, গত বছর ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপে চেমসফোর্ডে এসেক্সের হয়ে সমারসেটের বিপক্ষে ম্যাচ চলাকালে তার ডোপ টেস্টে পজিটিভ ফল আসে।

৩৫ বছর বয়সী ব্রেসওয়েল স্বীকার করেছেন, ম্যাচের দ্বিতীয় দিনের খেলা শুরুর আগে ভোরে তিনি কোকেন সেবন করেছিলেন।

ডোপ টেস্টের ফলাফল প্রকাশের পর ২০২৫ সালের ২৮ ডিসেম্বর ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন এই কিউই অলরাউন্ডার। তবে অবসর নিয়েও শাস্তি এড়াতে পারেননি তিনি।

ইংল্যান্ডের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা তাকে দুই বছরের নিষেধাজ্ঞা দিয়েছে। ২০২৫ সালের ২৪ নভেম্বর থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর ধরা হয়েছে, যেদিন তার ওপর অস্থায়ী নিষেধাজ্ঞা আরোপ করা হয়। নিষেধাজ্ঞার মেয়াদ চলবে ২০২৭ সালের ২৩ নভেম্বর পর্যন্ত।

নিউজিল্যান্ডের হয়ে সব সংস্করণ মিলিয়ে ৬৯টি ম্যাচ খেলা ব্রেসওয়েল শাস্তি মেনে নিয়েছেন। তবে এ ঘটনায় তার কাউন্টি ক্লাব এসেক্সের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

এর আগেও ২০২৪ সালে নিউজিল্যান্ডের ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট সুপার স্ম্যাশে খেলার সময় কোকেন পজিটিভ হওয়ায় এক মাসের নিষেধাজ্ঞা পেয়েছিলেন তিনি।

২০১১ সালে হোবার্ট টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে নিউজিল্যান্ডের ঐতিহাসিক জয়ে বড় ভূমিকা রেখেছিলেন ব্রেসওয়েল। ওই ম্যাচে চতুর্থ ইনিংসে ৪০ রানে ৬ উইকেট নিয়ে ব্ল্যাক ক্যাপসদের সাত রানের স্মরণীয় জয় এনে দেন তিনি। ১৯৮৫ সালের পর অস্ট্রেলিয়ার মাটিতে সেটিই ছিল নিউজিল্যান্ডের একমাত্র টেস্ট জয়।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬ | Globe kalprakash.com

কোকেন সেবনের দায়ে দুই বছরের নিষেধাজ্ঞায় সাবেক কিউই অলরাউন্ডার ডাগ ব্রেসওয়েল

বিস্তারিত কমেন্টে