মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬ | ২০ আশ্বিন, ১৪৩৩ | ২৩ রবিউস সানী, ১৪৪৮ | রাত ৯:৪০:২৪
শিরোনাম
● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক ● লিংকডইনে চীনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ ● আজ নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামছেন মেসি ● ভিসাপ্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের জরুরি বার্তা ● সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপদ করার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ● ডিসেম্বরের মধ্যে পুরোপুরি ডিজিটাল হচ্ছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম ● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক ● লিংকডইনে চীনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ ● আজ নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামছেন মেসি ● ভিসাপ্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের জরুরি বার্তা ● সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপদ করার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ● ডিসেম্বরের মধ্যে পুরোপুরি ডিজিটাল হচ্ছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম

জামায়াত আমিরের ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ বক্তব্যের কড়া প্রতিক্রিয়া মির্জা ফখরুলের

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ১:৩৫
শেয়ার: mail
জামায়াত আমিরের ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ বক্তব্যের কড়া প্রতিক্রিয়া মির্জা ফখরুলের

সংগৃহীত ছবি

বিএনপির বিরুদ্ধে ত্রয়োদশ নির্বাচনে ‘ইঞ্জিনিয়ারিং’ করে ক্ষমতায় আসার যে অভিযোগ জামায়াতে ইসলামীর আমির করেছেন—তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (২৫ এপ্রিল) রাজধানীর নয়াপল্টনে এক যৌথসভা শেষে সংবাদ সম্মেলনে তিনি এ প্রতিক্রিয়া জানান।

সম্প্রতি জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান অভিযোগ করে বলেন, ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে ভোটের ফল পরিবর্তন করা হয়েছে এবং বিএনপি ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় এসেছে।’

এ বিষয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এ ধরনের অপপ্রচার রাজনৈতিক স্থিতিশীলতা নষ্টের অপচেষ্টা মাত্র।

১ মে’র কর্মসূচি ঘিরে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত যৌথসভা শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জামায়াতে ইসলামীর সাম্প্রতিক অভিযোগের কড়া সমালোচনা করেন।

তিনি বলেন, যারা এ ধরনের ভিত্তিহীন কথা বলছে, তাদের অতীত ইতিহাস জনগণের জানা। আর সে কারণেই জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে।

হুঁশিয়ারি দিয়ে বিএনপি মহাসচিব আরও বলেন, যারা ষড়যন্ত্রের রাজনীতিতে বিশ্বাসী, তাদের রাজনৈতিকভাবে প্রতিহত করতে কাজ করে যাবে বিএনপি।

kalprakash.com/SS

ট্যাগসমূহ: জামায়াত আমির

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬ | Globe kalprakash.com

জামায়াত আমিরের ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ বক্তব্যের কড়া প্রতিক্রিয়া মির্জা ফখরুলের

বিস্তারিত কমেন্টে