বাংলাদেশ ০১:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo নওগাঁয় স্কুল ছুটির পর শ্রেণিকক্ষে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোচিং বাণিজ্যের অভিযোগ Logo ইউএনওর বিরুদ্ধে ফেসবুক লাইভ, সেই নারীর বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা Logo মণিরামপুরে নজরুল বর্ষের উদ্বোধন Logo ছাত্রশক্তির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সিয়ামকে ফোনে প্রাণনাশের হুমকির অভিযোগ Logo চাটমোহরে ভ্রাম্যমাণ আদালতে দুই মাদকসেবীর কারাদণ্ড Logo পাবনায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে অনুদানের চেক বিতরণ Logo নাটোরের বাগাতিপাড়ায় সহকারী শিক্ষিকার বদলির দাবিতে মানববন্ধন Logo সারাদেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু Logo তিস্তা মহাপরিকল্পনার একনেক অনুমোদনের দাবিতে পাঁচ জেলায় গণসমাবেশ Logo এক আইডিতে মিলবে সব সেবা

ভারত থেকে তৃতীয় দফায় এলো আরও ৭ হাজার টন ডিজেল

ফাইল ছবি

ভারত থেকে চলতি মাসে তৃতীয় দফায় পাইপলাইনের মাধ্যমে আরও ৭ হাজার টন ডিজেল বাংলাদেশে এসেছে। দিনাজপুরের পার্বতীপুরে রেলহেড অয়েল ডিপোতে ভারত–বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন প্রকল্পের রিসিপ্ট টার্মিনালে এ ডিজেল পৌঁছায়।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বেলা ১১টায় মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের ম্যানেজার (অপারেশন্স) কাজী রবিউল আলম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

জানা যায়, ২০ এপ্রিল রাত ৮টার দিকে ভারতের নুমালিগড় রিফাইনারি থেকে ডিজেল পাম্পিং শুরু হয়। প্রায় ৬৫ থেকে ৭০ ঘণ্টা পর এসব ডিজেল দিনাজপুরের পার্বতীপুর রেলহেড অয়েল ডিপোতে পৌঁছায়।

এর আগে ১৯ এপ্রিল একই পাইপলাইনের মাধ্যমে আরও ৫ হাজার টন ডিজেল পার্বতীপুরে পৌঁছায়। ফলে চলতি মাসে এ পর্যন্ত মোট ১৩ হাজার টন ডিজেল এসেছে।

চলতি এপ্রিল মাসে মোট চারটি চালানের মাধ্যমে ভারত থেকে ২৫ হাজার টন জ্বালানি আনার পরিকল্পনা রয়েছে। এর মধ্যে ১১ এপ্রিল ৮ হাজার টন এবং ১৯ এপ্রিল ৫ হাজার টন ডিজেল আসে।

চলতি বছরের মার্চ পর্যন্ত আরও চারটি চালানে পাইপলাইনের মাধ্যমে ২২ হাজার টন ডিজেল দেশে এসেছে। এসব ডিজেল পার্বতীপুরের রেলহেড অয়েল ডিপো থেকে পদ্মা, মেঘনা ও যমুনা অয়েল কোম্পানিতে সরবরাহ করা হয়।

উত্তরাঞ্চলে সারাবছর নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে এই পাইপলাইন ব্যবহার করা হচ্ছে। ২০১৮ সালের ১৮ সেপ্টেম্বর সমঝোতা চুক্তির মাধ্যমে ১৩১ দশমিক ৫৭ কিলোমিটার দীর্ঘ এই ভূগর্ভস্থ পাইপলাইন নির্মাণ শুরু হয় এবং ২০২৩ সালের ১৮ মার্চ আনুষ্ঠানিকভাবে এর মাধ্যমে ডিজেল আমদানি শুরু হয়।

চুক্তি অনুযায়ী, ভারত আগামী ১৫ বছর বাংলাদেশে ডিজেল সরবরাহ করবে। বছরে ২ থেকে ৩ লাখ টন জ্বালানি আমদানি করা যাবে, যা চাহিদা অনুযায়ী আরও বাড়ানো সম্ভব।

পাইপলাইন চালুর আগে খুলনা ও চট্টগ্রাম থেকে রেল ওয়াগনের মাধ্যমে উত্তরাঞ্চলে জ্বালানি পৌঁছাতে ৬ থেকে ৭ দিন সময় লাগত।

kalprakash.com/SS

বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
ভারত থেকে তৃতীয় দফায় এলো আরও ৭ হাজার টন ডিজেল
ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

নওগাঁয় স্কুল ছুটির পর শ্রেণিকক্ষে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোচিং বাণিজ্যের অভিযোগ

ভারত থেকে তৃতীয় দফায় এলো আরও ৭ হাজার টন ডিজেল

প্রকাশিত: ০২:৩৮:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬